সব সময় সব খানে


শনিবার, আগস্ট ২২, ২০২৬

৭ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, আগস্ট ২২, ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> প্রিমিয়ার সিমেন্ট ও হাফিজ স্টোরের উদ্যোগে কমলনগরে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

আপনি পড়ছেন : জাতীয়

রাজধানীতে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য উদ্ধার


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-19 20:57:30
রাজধানীতে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য উদ্ধার

রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য উদ্ধার ও এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন- বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

সোমবার (১৮ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দিপা ইলেকট্রিক হাউজ ১৩ নম্বর রমাকান্ত নন্দী লেনের সামনে পাকা রাস্তার ওপর থেকে ২০ কেজি অবৈধ বিস্ফোরকদ্রব্যসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, আসন্ন থার্টিফাস্ট নাইট, বড়দিন কেন্দ্র করে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিসহ মানুষের মাঝে ভীতি ছড়ানোর লক্ষ্যে ওই বিস্ফোরকদ্রব্য নিজ হেফাজতে রেখেছে।

এ ছাড়া আসন্ন থার্টিফাস্ট নাইট, বড়দিন এবং নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখার জন্য ডিএমপির (লালবাগ বিভাগ) উপপুলিশ কমিশনার মো. জাফর হোসেনে সোমবার (১৮ ডিসেম্বর) ডিসি লালবাগ কার্যালয়ে চকবাজারের জরি ব্যবসায়ী সমিতি এবং খুচরা বার্থডে আইটেম বিক্রয়কারী দোকানিদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

সভায় ব্যবসায়ীরা জানান, বর্তমানে চকবাজারে পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের পটকা, আতশবাজি এবং ফানুস বিক্রয় বন্ধ রয়েছে।

আরও পড়ুন-রাজধানীতে দিনেদুপুরে যাত্রীবাহী বাসে আগুন

এর আগে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা মহানগরীতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয়। 

 

ইসময়/একে/এমআরএম