সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ডেঙ্গুতে আক্রান্ত রোগীর দ্বায়সারা হিসাব?


স্বাস্থ্য ডেস্ক

eshomoy.com || 2023-07-25 20:31:00
ডেঙ্গুতে আক্রান্ত রোগীর দ্বায়সারা হিসাব?

দেশের ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বেড়ে চলছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। তবে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু নিয়ে বাস্তব চিত্রের সঙ্গে কোনো মিল নাই স্বাস্থ্য অধিদফতরের দেওয়া হিসাবের।  বিশেষজ্ঞরা দাবি করেছেন তাদের দেয়া তথ্যের চেয়ে আক্রান্তের সংখ্যা অনেক বেশি।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল ঘুরে সময় সংবাদের সরেজমিন প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

 
স্বাস্থ্য অধিদফতরের দেয়া আক্রান্তের যে সংখ্যা প্রতিদিন তুলে ধরা হচ্ছে তাতে কেবল হাসপাতালে ভর্তি রোগীর তথ্যই থাকছে। বাদ যাচ্ছে বাড়িতে থেকে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও ডা. বে-নজীর আহমেদ জানান, অধিদফতরের এমন দায়সারা কাজে উল্টো ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যাহত হচ্ছে।
 
রাজধানীর মিরপুরে মার্কস মেডিকেল কলেজের একটি ওয়ার্ডে নয়জন রোগীর সবাই ডেঙ্গুতে আক্রান্ত। এ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৮।
 
মার্কস মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুল জব্বার মল্লিকের দাবি, চলতি মাসে প্রায় দুই হাজার ডেঙ্গু রোগী সেবা নিয়েছে এ হাসপাতাল থেকে। অথচ স্বাস্থ্য অধিদফতরের যে হিসাব, সেখানে ঢাকার ৫১টি বেসরকারি হাসপাতালের ভর্তি রোগীর তথ্য দেয়া হলেও নেই এ হাসপাতালের নাম নেই।
 
এবার আসা যাক রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের চিত্র নিয়ে। এখানে ভর্তি রোগীর হিসাব থাকলেও তথ্য বলছে, প্রতিদিন বহির্বিভাগে জ্বর নিয়ে রোগী আসছে দুই শতাধিক। যাদের মধ্যে ৮০ থেকে ১০০ জনের ডেঙ্গু পজিটিভ। এরমধ্যে গুরুতর অবস্থায় ভর্তি হচ্ছেন ১০ থেকে ২০ জন। এর মানে একটি হাসপাতাল থেকে প্রতিদিন ৭০ থেকে ৮০ জন ডেঙ্গু রোগী থাকছেন হিসাবের বাইরে।
 
স্বাস্থ্য বিশেষজ্ঞ ও ডা. বে-নজীর আহমেদ জানান, যেখানে প্রায় মহামারি রূপ নিচ্ছে ডেঙ্গু, সেখানে আংশিক দিয়ে এমন অবস্থা মোকাবিলা প্রায় অসম্ভব। পাশাপাশি এতে ফুটে উঠেছে স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনার চিত্র।
 
তথ্য প্রযুক্তির এমন প্রসারের পরও ত্রুটিপূর্ণ জনস্বাস্থ্য মোকাবিলা, পিছিয়ে দিচ্ছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা।
 
দেশে এ বছর মারাত্মক রূপ ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের হার কিছুতেই কমছে না। সোমবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের দেয়া সবশেষ তথ্য অনুযায়ী, দেশে চলতি বছরে ডেঙ্গুতে ১৮৫ জনের প্রাণহানি হয়েছে।
 
 
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৪৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৩৯৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৬৮ জন রোগী ভর্তি রয়েছেন।
 
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩৫ হাজার ২৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ২১ হাজার ১৮৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১৪ হাজার ৮৩ জন।
 
হাসপাতাল থেকে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৬২২ জন। ঢাকায় ১৬ হাজার ৬৬৪ জন এবং ঢাকার বাইরে ১০ হাজার ৯৭৮ জন।

ইসময়/স্বা/এমআরএম