সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : স্বাস্থ্য

গবেষণা বলছে, শরীরে অ্যালার্জি না থেকেও চুলকানি হতে পারে


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-02 21:09:30
গবেষণা বলছে, শরীরে অ্যালার্জি না থেকেও চুলকানি হতে পারে

অ্যালার্জির সমস্যা না থেকেও কি শরীরের বিভিন্ন স্থানে চুলকানির সমস্যায় ভুগছেন? বিশেষজ্ঞরা বলছেন, এমন সমস্যা জটিল রোগেরই আভাস দেয়।

সম্প্রতি এক গবেষণার ফল থেকে এমনই সিদ্ধান্তে পৌঁছেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিশ্বের অনেকেই এ সমস্যায় ভোগেন। অ্যালার্জি থেকে চুলকানি না হওয়ায় অনেকে ধরে নেন শরীরের ঘামের কারণে এমনটা হতে পারে।

আরও পড়ুন- ক্যানসার প্রতিরোধ করে সরিষা শাক, জানুন খাওয়ার পদ্ধতি

কিন্তু সমীক্ষা বলছে ভিন্ন কথা। ভ্লাবাতনিক ইনস্টিটিউটের ইমিউনোলজি বিভাগের সহকারী অধ্যাপক আইজ্যাক চিউ বলছেন, শুধু অ্যালার্জি বা ঘাম থেকেই শরীরে চুলকানির সমস্যা দেখা দেয় না। জটিল রোগ থেকেও এমন সমস্যায় পড়েন রোগীরা।



জটিল রোগটি সম্পর্কে চিউ জানান, ত্বকে এটোপিক ডার্মাটাইটিস বা এগজিমার সমস্যা থাকলে শরীরের বিভিন্ন স্থানে স্টেফিলোকক্কাস অরেয়াস নামের ব্যাক্টেরিয়া জন্ম নেয়।

আরও পড়ুন- কমেছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে ৬ জনের মৃত্যু

জার্নাল ‘সেল’-এ প্রকাশিত হওয়া প্রতিবেদন থেকে আরও জানা যায়, এসব ব্যাকটেরিয়া দেহের কোষের মধ্যে বাসা বাঁধে। যা থেকে শুরু হয় ত্বকে চুলকানির সমস্যা।
 
একদল ইঁদুরের ওপর গবেষণার পর এমন নতুন তথ্য দেন বিশেষজ্ঞরা। এ ব্যাকটেরিয়া শুধু ত্বকেরই ক্ষতি করে না, ক্ষতি করে মস্তিষ্কেরও। রক্তও গাঢ় হতে শুরু করে এ ব্যাকটেরিয়ায় আক্রান্তের প্রভাবে।

তাই এমন সমস্যা থাকলে রক্ত পাতলা রাখে এমন খাবার রোগীর ডায়েটে বাড়িয়ে দিতে হবে।

আরও পড়ুন- পুরুষের প্রোস্টেট ক্যানসারের লক্ষণ কী? জেনে নিন বাঁচার উপায়

নিয়ম করে ওষুধ খাওয়ার পাশাপাশি ব্যায়াম ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপরও গুরুত্ব দেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। এ পরিচর্যা ও ওষুধ শুধু ইঁদুরের মধ্যেই নয়, মানুষের শরীরেও কার্যকরী হয়েছে।


ইসময়/এসআই/এমআরএম