সব সময় সব খানে


শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

১৬ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মাদকের নেশায় বাবাকে হাতুড়ি দিয়ে মারধর, শেষ পর্যন্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা

>> উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ১ লাখ ৪২ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

আপনি পড়ছেন : স্বাস্থ্য

পুরুষের প্রোস্টেট ক্যানসারের লক্ষণ কী? জেনে নিন বাঁচার উপায়


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-27 20:00:15
পুরুষের প্রোস্টেট ক্যানসারের লক্ষণ কী? জেনে নিন বাঁচার উপায়

প্রোস্টেট ক্যানসার হলো পুরুষদের প্রোস্টেট গ্রন্থির ক্যানসার। পুরুষদের যৌনাঙ্গের অংশ প্রোস্টেটের ক্যানসার নিয়ে জানা খুবই প্রয়োজন। এর সুরক্ষার ব্যাপারে সচেতন হতে হবে। প্রোস্টেটের ক্যানসারের বিষয়ে সঠিক তথ্য জানলে একে ঠেকানো সহজ। 

এ ক্ষেত্রে ছয়টি তথ্য জানা খুব জরুরি। পুরুষ যৌনাঙ্গের কাজ হল বীর্যরস উৎপাদনে সাহায্য করা। প্রোস্টেটের কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বাড়লে প্রোস্টেট ক্যানসার হয়। বেশির ভাগ ক্ষেত্রে এটি হতে পারে ধীরে ধীরে গড়ে ওঠা ক্যানসারের কারণ। 

*লক্ষণঃ
এটি সবচেয়ে বেশি নির্ণীত পুরুষের ক্যানসার। পুরুষের ক্যানসারে মৃত্যুর তৃতীয় প্রধান কারণ হলো এটি। শুরুর দিকে তেমন লক্ষণ বা উপসর্গ থাকে না। কিন্তু শেষের দিকে যে যে লক্ষণ দেখা দিতে পারে তা হলো:

আরও পড়ুন- সাকিবের অভাব টের পাবে বাংলাদেশ সাউদি

১. শ্রোণিদেশে নিস্তেজ ব্যথা
২. বার বার প্রস্রাব
৩. প্রস্রাবের সময় ব্যথা,জ্বলুনি  
৪. প্রস্রাবের দুর্বল ক্ষীণ ধারা
৫. বীর্য স্খলনে ব্যথা
৬. নিচের কোমরে, নিতম্বে ও উরুতে ব্যথা
৭. হাড়ে ব্যথা

এ ক্ষেত্রে কয়েকটি ঝুঁকি রয়েছে। সেসব ঝুঁকির কয়েকটি পরিবর্তনযোগ্য। আর আছে কিছু অপরিবর্তনীয় ঝুঁকি। 

*পরিবর্তনযোগ্য ঝুঁকিগুলো কি কি
১. ডায়েট
২. স্থূলতা
৩. ধূমপান
৪. রাসায়নিক দূষণ
৫. যৌনবাহিত সংক্রমণ

আরও পড়ুন- ফের মাঠে ফেরার ঘোষণা তামিমের

*অপরিবর্তনীয় ঝুঁকিগুলো কি কি
১. বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়ে। 
২.৬০ বছরের বেশি বয়সী পুরুষদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে।
৩. অতীতের পারিবারিক ইতিহাস থাকলে ঝুঁকি বাড়তে পারে।
৪.এসব ক্ষেত্রে সতর্ক হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

*বাঁচার সম্ভাবনা বাড়ে যেসব পরীক্ষায়
১. স্ক্রিনিং পিএসএ (প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন) পরীক্ষা।  এই টেস্টের ফলাফল দেখে চিকিৎসক তাঁর কর্তব্য স্থির করবেন। 
২. ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন পরীক্ষা। মলদ্বারে সার্জন আঙুল ঢুকিয়ে প্রস্টেট অনুভব করে সিদ্ধান্ত দেবেন। 
৩. প্রোস্টেট বায়োপসির মাধ্যমে ক্যানসার আছে কি না জানা যায়। 
৪. পর্যায় বিশেষে সিদ্ধান্ত নেবেন চিকিৎসক। যদি স্থানিক থাকে তাহলে এক রকমের,আর ছড়িয়ে গেলে অন্য থেরাপির সিদ্ধান্ত নেবেন। 

আরও পড়ুন- এবার ঢাকা-১০ আসনে নৌকার মাঝি ফেরদৌস
 
*করণীয়
প্রোস্টেট ক্যানসার ঠেকাতে চাই সুস্থ জীবনযাপন। এ কারণে–
১. শরীরচর্চা করতে হবে।
২. সতেজ ফল,শাকসবজি খেতে হবে।
৩. শরীরের স্বাভাবিক ওজন বজায় রাখতে হবে।
৪. নিয়মিত চেকআপ করতে হবে।
৫. পারিবারিক ইতিহাস থাকলে পরীক্ষা করতে হবে।


ইসময়/এসআই/এমআরএম