সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খেলা

ফের মাঠে ফেরার ঘোষণা তামিমের


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-27 19:08:45
ফের মাঠে ফেরার ঘোষণা তামিমের

ফের পেশাদার ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। বিসিবি বসের সাথে রুদ্ধদ্বার বৈঠকের কয়েক ঘণ্টা পর নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের এই তারকা ক্রিকেটার।

আরও পড়ুন- আমার মেয়াদ শেষের দিকে, কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই- পাপন

সোমবার (২৭ নভেম্বর) পড়ন্ত বিকেলে বনানীর নিজ বাসায় সাংবাদিক সম্মেলন করেন তামিম ইকবাল। এসময় তিনি জানান, আসন্ন বিপিএলেই পেশাদার ক্রিকেটে ফের নিয়মিত হচ্ছেন তিনি।

বিশ্বকাপের আগে নাটকীয়ভাবে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তামিম ইকবাল। এরপর জাতীয় ক্রিকেট লিগ এবং নিউজিল্যান্ড সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তারকা এই ক্রিকেটার। তামিম কি আর পেশাদার ক্রিকেট খেলবেন না, এমন প্রশ্নও উঠতে শুরু করেছিল। অবশেষে সেসব জল্পনা-কল্পনার ইতি ঘটালেন তামিম নিজেই।

আরও পড়ুন- আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমাদ ওয়াসিমের

বিশ্বকাপের পরপরই বোর্ডের সিনিয়র কর্মককর্তাদের সঙ্গে বসে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার কথা ছিল তামিম ইকবালের। তবে অনেক দিন পেরিয়ে গেলেও বোর্ডের সঙ্গে আলোচনায় বসেননি তামিম। সোমবার গেলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায়।

সেখান থেকে বেরিয়ে ফেরার ইঙ্গিত দিলেনও। নিজ বাসায় সাংবাদিকদের ডেকেই নিজের অবস্থান জানালেন এই তারকা। বললেন, বিপিএল দিয়েই আবার মাঠে ফিরবেন তিনি।

 

ইসময়/রআ/এমআরএম