সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খেলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমাদ ওয়াসিমের


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-26 21:06:15
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমাদ ওয়াসিমের

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন- পাটেশ্বরী বাজারে আয়োজিত রাত্রিকালীন হা-ডু-ডু খেলায় পরিচালনায় অসদাচরণের অভিযোগ

এক্সবার্তায় (সাবেক টুইটার) তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার এখনই সময়। গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে অনেকবার ভেবেছি। এরপর এ সিদ্ধান্ত নিয়েছি। অনেক বছর ধরেই সহায়তা করার জন্য পিসিবিকে ধন্যবাদ দিতে চাই। পাকিস্তানের প্রতিনিধিত্ব করা সত্যিই সম্মানের।’

পিসিবি, দলের নির্বাচক প্যানেল ও বর্তমান দলকেও শুভকামনা জানিয়েছেন ইমাদ। তিনি বলেন, ‘আমার কাছে প্রতিটি ম্যাচই ছিলো স্বপ্নের মতো। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১২১টি ম্যাচ খেলেছি। পাকিস্তান ক্রিকেটের সামনে রোমাঞ্চের দিন আসছে। কোচ, নির্বাচক প্যানেলসহ পুরো দলকেই শুভকামনা। দলের সাফল্য ও উন্নতি দেখতে মুখিয়ে আছি।

এরআগে ইমাদের অভিষেক হয় ২০১৫ সালের লাহোরে। নিজের দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। এবছরই কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয় তার।

আরও পড়ুন- গণভবনে সাকিব

মোট ৬৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইমাদ। নিয়েছেন ৬৫টি উইকেট। এর পাশাপাশি দলের প্রয়োজনে করেছেন ৪৮৬ রান। ছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটের নাম্বার ওয়ান বোলার। এছাড়া ৫৫ ওয়ানডের ক্যারিয়ারে তার উইকেট ৪৪টি, পাশাপাশি ৪২.৮৬ গড়ে ৯৮৬ রানও আছে তাঁর। ২০১৭ সালে পাকিস্তানের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটাও।

ইমাদের খেলার সুযোগ হয়নি ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া এবারের ওয়ানডে বিশ্বকাপেও। এছাড়াও ২০১৬ ও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন ইমাদ। মূলত এরপর থেকেই দলের বাইরে তিনি।

আরও পড়ুন- বড় সুসংবাদ পেলেন শেখ মোরসালিন

অনেকের মতে কদিন আগে দলের সব ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছেড়ে দেয়া বাবর আজমের তুখোর সমালোচক ছিলেন ইমাদ ওয়াসিম। অভিযোগ করেছেন বাবরের বিরুদ্ধে স্বজনপ্রীতির। যদিও ভক্তরা ভেবেছিলো বাবর নেতৃত্বে ছেড়ে দেয়ার পর ইমাদ হয়তো দলে ফিরবেন। কিন্তু সেই সুযোগ আর দেননি তিনি। বিদায় হলো পাকিস্তানের ক্রিকেট থেকে আরেক অলরাউন্ডারের।

 

ইসময়/রআ/এমআরএম