সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খেলা

বড় সুসংবাদ পেলেন শেখ মোরসালিন


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-26 20:49:00
বড় সুসংবাদ পেলেন শেখ মোরসালিন

দেশের জার্সি গায়ে অভিষেকের এক বছর না পেরোতেই বাংলাদেশ ফুটবল দলের বড় নাম হয়ে উঠেছেন শেখ মোরসালিন। জাতীয় দলে আসার পর থেকে একের পর এক চমক উপহার দিয়ে যাচ্ছেন শেখ মোরসালিন। সাফ চ্যাম্পিয়নশিপে দলকে সেমিফাইনালে তোলার পর থেকে দলের অন্যতম ভরসার নাম তিনি। দুর্দান্ত ফর্মে থাকা এই স্ট্রাইকার এবার এশিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে দারুণ সুখবর পেয়েছেন।

আরও পড়ুন- গণভবনে সাকিব

মদকাণ্ডে জাতীয় দল থেকে বাদ পড়ার পর মাঠে ফিরেই চমক উপহার দিয়েছেন তিনি। শক্তিশালী লেবাননের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে শিরোনাম হয়েছেন ১৭ বছর বয়সী এই তারকা। বাংলাদেশের ফুটবলারদের আন্তর্জাতিক অঙ্গনে এমন গোল সচারচর দেখা যায় না। দূরত্ব, গতি, অ্যাকুরেসি সকল ক্যাটাগরিতেই মোরসালিনের গোলটি অসাধারণ এবং অনন্য।

১৭ বছর বয়সী এই তারকার গোলে মুগ্ধ হয়ে তাকে নিজেদের ওয়েবসাইটে তার বেশ প্রশংসা করেছে সংস্থাটি। বিশ্বকাপ বাছাইয়ের পাশাপাশি লেবানন-বাংলাদেশ ম্যাচটি ছিল ২০২৭ এশিয়ান কাপ কোয়ালিফায়ারেরও ম্যাচ। এটি এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচ। এই পর্বের সেরা খেলোয়াড়দের নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে এএফসি। সেই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের মোরসালিন।

আরও পড়ুন- স্বর্ণের দামে নতুন রেকর্ড

মোরসালিনের পারফরম্যান্সে এএফসি তাকে সম্ভাবনাময় এক তরুণ হিসেবে উল্লেখ করেছে। বসুন্ধরা কিংস থেকে জাতীয় দলে আসার পর তার গুরুত্বপূর্ণ অবদানগুলোর কথা মনে করিয়ে দিয়েছে তারা। তাদের মতে, প্রতিভায় পূর্ণ এই স্ট্রাইকার এমন একজন, যার দিকে সামনের দিনগুলোতে অবশ্যই নজর রাখা যায়।

মোরসালিনের সঙ্গে এই তালিকায় আছেন বিশ্ব ফুটবলের বেশকিছু বড় তারকারা। অনুমিতভাবে সেখানে জায়গা পেয়েছেন দক্ষিণ কোরিয়ান তারকা হিউয়েন মিন সন, অস্ট্রেলিয়ার হ্যারি সাউটার এবং ইরানের মেহদি তারেমি।

 

ইসময়/রআ/এমআরএম