সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : স্বাস্থ্য

শীতে শরীরে কেন ব্যথা বাড়ে


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-02 21:31:30
শীতে শরীরে কেন ব্যথা বাড়ে

বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা কমে যাওয়ার কারণে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ গুলো ঠিকমতো কাজ করতে পারে না। আবার এসময় অলসতা পেয়ে বসে অধিকাংশের। ব্যায়াম করা রীতিমতো বন্ধ হয়ে যায়। তাই নানা রকম ব্যথা হানা দেয় শীত মৌসুমে।

আরও পড়ুন- ক্যানসার প্রতিরোধ করে সরিষা শাক, জানুন খাওয়ার পদ্ধতি

শীতকালে স্ট্রোক বেশি হওয়ারও ঝুঁকি রয়েছে। অন্য সময়ের চেয়ে শীতকালে স্ট্রোক বেশি হয়। ব্লাড মাসল স্বাভাবিক থাকার জন্য যে তাপমাত্রা প্রয়োজন শীতকালে তা থাকে না।

এ কারণে শীতে ব্যথার জায়গায় গরম সেক দেয়ার কথা বলা হয়। শীতে রক্ত সঞ্চালন কিছুটা কমে। তার ফলে শরীরে অক্সিজেন প্রবাহের মাত্রাও কমে। তাতে ব্যথা বেড়ে যায়।

এই সময়ে শরীর শুকিয়ে যায়, ডিহাইড্রেশন হয়। পেশির নমনীয়তাও কমে। তাতেও ব্যথার মাত্রা বাড়ে।

আরও পড়ুন- নভেম্বরে ডেঙ্গুতে প্রতিদিন গড়ে ৯ জনের মৃত্যু

শীতকালে গায়ে রোদ কম পড়ে। ফলে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি হয়। এই ঘাটতিও ব্যথার অন্যতম কারণ।

শীতে ব্যথা কমানোর উপায়-



১. শীত এলে গরম পোশাক পরে থাকুন। ঘরে-বাইরে দুই জায়গাতে এটি আপনাকে শীত ও ব্যাথার হাত থেকে মুক্ত রাখবে।

২. গাঁটে গাঁটে প্রচণ্ড ব্যথা হলে ‘হট ওয়াটার ব্যাগ’ ব্যবহার করতে পারেন এই ব্যথা কমে যাবে। তবে এটি ব্যবহার করা আপনার জন্য ঠিক কি না, চিকিৎসকের থেকে জেনে নিতে হবে আগেই।

৩. শীতকালে খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ভিটামিন ‘ডি’ রাখতে হবে। পারলে শরীরে রোদ লাগান।

৪. শরীরচর্চা শরীরের অঙ্গ সচল রাখে। তাই দিনের একটা নির্দিষ্ট সময় শরীরচর্চা করুন। নিয়মিত শরীরচর্চা পেশির নমনীয়তা বাড়িয়ে দেয়। ব্যথার আশঙ্কাও কমে।

৫. ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাবার যেমন: লেবু, ফুলকপি, স্ট্রবেরী রাখতে পারেন খাবারের মেন্যুতে।

আরও পড়ুন- গবেষণা বলছে, শরীরে অ্যালার্জি না থেকেও চুলকানি হতে পারে

৬. পর্যাপ্ত পানি খেতে হবে এই সময়। পেশি বা গাঁটের ব্যথার বড় কারণ শরীর শুকিয়ে যাওয়া। বেশি করে পানি খান এই সময়ে। দিনে কমপক্ষে তিন থেকে চার লিটার। তাতে ব্যথা কমবে।


ইসময়/এসআই/এমআরএম