নির্বাচন কমিশনের কাছে নির্ধারিত সময়ের মধ্যে ২০২২ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপিসহ নিবন্ধিত রাজনৈতিক সকল দল। হিসাবে দেখা গেছে, আওয়ামী লীগের ২০২১ সালের তুলনায় আয় কমেছে এবং বিএনপির আয় অনেক বেড়েছে।
সোমবার (৩১ জুলাই) নির্বাচন কমিশনে আর্থিক বিবরণী জমা দেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের কোষাধ্যক্ষ আশিকুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন- আওয়ামী লীগের কর্মীরাই পুলিশের পোশাকে হামলা করেছে : শহীদ উদ্দিন

বিকেলে নির্বাচন কমিশনে গিয়ে দলের পক্ষ থেকে এই রিপোর্ট ইসি সচিব মো: জাহাঙ্গীর আলমের কাছে জমা দেয়ার পর তিনি সাংবাদিকদের রিপোর্টটি পড়ে শোনান। এ সময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপ ও দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-পুলিশি বাঁধার মুখে বিএনপির সমাবেশ বানচাল
আয়-ব্যয়ের বিবরণী থেকে জানা যায়, ২০২২ সালে দলটির আয় হয়েছে ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। অপরদিকে দলটির ব্যয়ের পরিমাণ ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা। বছর শেষে উদ্বৃত্তের পরিমাণ ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ৯৪ টাকা। এ ছাড়াও দলটির ব্যাংক হিসাবে এখন মোট জমা আছে ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা।

দলটির মনোনয়ন ফরম বিক্রি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি ও সম্পত্তি থেকে আয় দেখানো হয়েছে। আর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা, সংগঠন পরিচালনা ব্যয়, অফিস ও প্রকাশনা বাবদ ব্যয় দেখিয়েছে দলটি।
আরও পড়ুন- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আবারো বাসে আগুন
২০২১ পঞ্জিকা বছরে আওয়ামী লীগের মোট আয় ছিল ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। আর ব্যয় ছিল ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। এ হিসাবে এবার দলটির আয় কমলেও ব্যয় বেড়েছে। তবে তহবিলও বেড়েছে। গত বছর আয়-ব্যয়ের পর দলটির তহবিল ছিল ৭০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ১৬৬ টাকা।

এর আগে গত রোববার (৩০ জুলাই) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আয়-ব্যয়ের হিসাব জমা দেয় বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই হিসাব জমা দেন।
আরও পড়ুন- হঠাৎ রাজধানী থেকে উধাও বিএনপির নেতাকর্মী, এ যেনো কোথাও কেউ নেই !
এতে দেখা যায়, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দলটির মোট আয় ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। আয়ের উৎস হিসেবে জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংক এফডিআর থেকে অর্জিত সুদের কথা উল্লেখ করা হয়েছে। এই সময়ে বিএনপির মোট ব্যয় হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। আয় ও ব্যয়ের নিরিখে ২০২২ সালে দলটির মোট উদ্বৃত্ত ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা।

ব্যয়ের খাত হিসেবে অফিসের খরচ, পোস্টার ও লিফলেট ছাপানো, বিজ্ঞাপন, ক্রোড়পত্র, বিভিন্ন জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, নিহত ও আহত নেতাকর্মীদের পরিবারকে সহায়তা, ইফতার মাহফিলসহ নানা খরচের কথা বলা হয়েছে।
আরও পড়ুন- নির্বাচনের পর প্রধানমন্ত্রী নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন : কামরুল
২০২১ সালে দলটির আয় হয়েছিল ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা। আর ব্যয় হয়েছিল ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিরও) ১৯৭২ অনুসারে, সব নিবন্ধিত রাজনৈতিক দলকে ৩১ জুলাইয়ের আগে তাদের আর্থিক বিবরণী (আয়-ব্যয়ের হিসাব) নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হয়।

আরও পড়ুন- সমাবেশ স্থলেই লাশ হয়ে গেলেন বিএনপি নেতা
ই-সময়/আর.এম/এমআরএম