শেরপুরে পুলিশের বাঁধার মুখে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ পন্ড হয়ে যায়।
৩১ জুলাই সোমবার বেলা ১২ টায় শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপি কার্যালয়ে এ সমাবেশ হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১১ টার দিকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের গৃদা নারায়নপুরস্থ বাসা থেকে দলের সাধারণ সম্পাদক মো: হযরত আলী এবং দলীয় অন্যান্য নেতাকে সাথে নিয়ে বের হওয়ার সময় পুলিশ আটকিয়ে দেয়।
আরও পড়ুন- ভিসা নীতি বিএনপির ওপর প্রয়োগ করা উচিৎ: কাদের

এসময় একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের মৃদু লাঠি চার্য করায় তা পন্ড হয়ে যায়। এসময় বাড়ির বাইরের বেশ কিছু নেতাকর্মীরা বিচ্ছিন্ন হয়ে যায়। সভাপতির বাড়ির সামনে পুলিশ অবস্থান নিলে সেখানেও বাইরে থেকে নেতাকর্মীরা প্রবেশ করতে বাধার সম্মুখীন হয়। পরে সভাপতির বাড়ির ভিতরেই উপস্থিত নেতাকর্মীদের নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় সমাবেশে দলের সভাপতি সম্পাদক ছাড়াও জেলা ও অন্যান্য উপজেলার নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- শ্রমিকলীগ নেতার মোটরসাইকেল চুরি, পাবলিকের গনপিটুনি

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল জানান, পুলিশ আমাদেরকে দলীয় কার্যালয়ে সমাবেশস্থলে যেতে বাঁধা দিয়ে আমাদের সমাবেশ পন্ড করে দেন। পরে আমরা আমার বাড়ির ভিতরই সংক্ষিপ্তভাবে সমাবেশ করি। এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ বাদল বলেন, শান্তি শৃঙ্খলা বিঘ্ন হবে এই আশংকায় বিএনপি নেতাকর্মীদের বাসা থেকে বের হতে দেওয়া হয়নি। তবে লাঠিচার্জ বা ধাওয়া দেওয়া ঘটনা একেবারেই সত্য নয়।
আরও পড়ুন- বাংলাদেশ করোনা মোকাবেলায় এশিয়ায় ১ম, বিশ্বে ৫ম : জাহিদ মালিক
ই-সময়/আর.এম/এমআরএম