সব সময় সব খানে


বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

১৫ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

আপনি পড়ছেন : রাজনীতি

আওয়ামী লীগের কর্মীরাই পুলিশের পোশাকে হামলা করেছে : শহীদ উদ্দিন


নিজেস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-07-31 16:58:45
আওয়ামী লীগের কর্মীরাই পুলিশের পোশাকে হামলা করেছে : শহীদ উদ্দিন

সরকার খাবার খাইয়ে, ফল পাঠিয়ে নতুন নাটক মঞ্চস্থ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী।

সোমবার (৩১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন। 

 
শহীদ উদ্দিন বলেন, আওয়ামী লীগের কাছে মানুষের ভোট নিরাপদ নয়। এর আগেও গ্রেফতার হয়েছি, আগেও ডিবি অফিসে গিয়েছি, তখনতো খাবার পাঠান নাই। এখন কেন? আসলে এই সরকার নতুন নাটক শুরু করছে।

আরও পড়ুন- পুলিশি বাঁধার মুখে বিএনপির সমাবেশ বানচাল


 
২৯ তারিখ পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের কর্মীরা আমাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
 
তিনি আরও বলেন, পুলিশ কমিনশারের সঙ্গে আমরা ২৯ তারিখের বিষয়ে কথা বলেছি। আমি ব্যক্তিগতভাবেও পুলিশের সঙ্গে কথা বলেছি। তবুও পুলিশ আমাদের ওপর হামলা করেছে, আমাদের অসংখ্য নেতাকর্মীকে আটক করেছে।
 
 আরও পড়ুন- ভিসা নীতি বিএনপির ওপর প্রয়োগ করা উচিৎ: কাদের


তিনি আরও অভিযোগ করেন, ‘পুলিশ লীগ আমাদের আন্দোলনে হামলা করেছে লাঠিসোঁটা নিয়ে আমাদের নেতাকর্মীদের নির্বিচারে আঘাত করেছে।’
 
বিএনপি নেতাকর্মীদের ওপর পরিচালিত অত্যাচার-নিপীড়নের কথা উল্লেখ করে শহীদ উদ্দিন বলেন, আমরা কি গেল ১৫ বছরের হামলা, নির্যাতন ভুলে যাবো? সেলে ফাঁসির আসামির সঙ্গে আমাদের রেখেছেন, সেই দিনগুলো কি আমরা ভুলে যাবো ? কখনো না।

আরও পড়ুন- মোটরসাইকেল চুরির অভিযোগে শ্রমিক লীগের নেতাকে পাবলিকের গনপিটুনি


উল্লেখ্য, আইনশৃঙ্খলা বাহিনীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে শনিবার (২৯ জুলাই) রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি ও অঙ্গসংগঠন। এদিন ধোলাইখাল, যাত্রাবাড়ী ও গাবতলীতে সংঘর্ষে জড়িয়ে পড়েন দলটির নেতাকর্মীরা। এছাড়া যাত্রাবাড়ীর মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অন্তত তিনটি বাসে আগুন দেয় তারা। এছাড়াও শ্যামলীতে পুলিশের গাড়িতে আগুন ও একাধিক যানবাহন ভাঙচুরের অভিযোগ রয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। 

আরও পড়ুন- ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে নিহত এক

ই-সময়/আর.এম/এমআরএম