যুক্তরাষ্ট্রকে ভারত যে কূটনীতিক বার্তা দিয়েছে তা অপ্রত্যাশিত ও দুঃখজনক বলে জানান বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম।
শনিবার (১৯ আগস্ট) সকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গনমাধ্যমকে এ সব কথা বলেন তিনি।
আরও পড়ুন- শেখ হাসিনাকে দুর্বল করলে সবার ক্ষতি, আমেরিকাকে ভারতের হুশিয়ারি

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের সমালোচনা করে ফখরুল জানান, ভারতের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে এটা আমরা আশা করিনি। দেশের মানুষ কী চায় নিশ্চয়ই সেটা ভারতের দেখা উচিত। ভারত যদি তার অবস্থানে অনড় থাকে তবে তা এ অঞ্চলের জন্য ভালো হবে না।
মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ মোটেও কাম্য নয়। দেশে কখনোই মৌলবাদের উত্থান ছিল না, ভবিষ্যতেও হবেনা।
এই সরকার বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র করছে বলেও তিনি জানান। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সরকার মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল।

আরও পড়ুন- পুলিশের অতিরিক্ত ভুয়া আইজিপি আটক
ই-সময়/আরএম/এমআরএম