বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বিদেশিদের কাছে ধর্না দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় বেশিদিন থাকতে পারবে না। শিগগিরই তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে।
রোববার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীনদের পদত্যাগ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, কিছুদিন পর দাবানলে সরকার পালানোর রাস্তা পাবেনা।
রিজভী এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যু বার্ষিকীতে তার কবরে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানান।
আরও পড়ুন- সিদ্ধিরগঞ্জে ৮ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু
এসময় রুহুল কবির বলেন, ফ্যাসিবাদের দুঃশাসন এবং মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে যেভাবে জাতীয় কবি দাঁড়িয়েছিলেন, আজও তা অনুপ্রেরণা যোগায়।

রিজভী আরও বলেন, যেখানে মত প্রকাশের স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই, সবসময় একটি ভয়-আতঙ্কের পরিবেশের মধ্যে অতিবাহিত হচ্ছে, সেখানে আমাদের কাছে একটি উদ্দীপনার নাম, প্রেরণার স্থল হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা বিদেশে গেছেন তার চিকিৎসা নিতেই গেছেন। তাদের নিয়ে অপপ্রচার, মনগড়া, বানোয়াট খবর ছড়ানো বন্ধ করুন।
শ্রদ্ধা জানানোর পর দলীয় নেতাকর্মীদের নিয়ে রিজভী জাতীয় কবি কাজী নজরুলের কবরের পাশে সুরা ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলেও অংশ নেন।

আরও পড়ুন- বরগুনায় বাস কাউন্টার থাকলেও নেই কোন টিকিট
ইসময়/আরএম/এমআরএম