সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

টঙ্গীতে ছাত্রলীগের পদ পেতে মরিয়া বিতর্কিতরা


রায়হান মিয়া মৃধা - টঙ্গী, গাজীপুর প্রতিনিধি (ইসময়)

eshomoy.com || 2023-09-06 11:27:30
টঙ্গীতে ছাত্রলীগের পদ পেতে মরিয়া বিতর্কিতরা

গাজীপুর টঙ্গীতে দীর্ঘ সময় পর থানা ছাত্রলীগের কমিটি হতে চলছে। গত ১৫ জুলাই  গাজীপুর মহানগরীর অন্তর্গত টঙ্গী পূর্ব এবং পশ্চিম থানা ছাত্রলীগের কর্মীসভার আয়োজন করা হয়।

এ সময় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা ছাত্রলীগ এবং এর অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের প্রার্থীদের থেকে সিভি সংগ্রহ করা হয়। খুব দ্রুত কমিটি দেওয়ার কথা থাকলেও আগস্ট মাসে জাতীয় শোক দিবস হওয়ার কারণে কমিটি দিতে পারেনি মহানগর ছাত্রলীগ।

আরও পড়ুন- বিএনপি নির্বাচনে না এলেও অংশ নেবে অন্যসব দল : হাছান মাহমুদ

তথ্য সূত্রে জানা যায় সেপ্টেম্বরের ভেতরই গঠন করা হবে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা ছাত্রলীগ এবং এর অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের কমিটি। কিছু বিতর্কিত এবং বিবাহিত লোক কমিটিতে পদ প্রত্যাশি এবং তারা মরিয়া হয়ে উঠেছে পদ পেতে। বিতর্কিতদের মধ্যে বেশি সংখ্যক টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের পদ প্রত্যাশি।

এর মধ্যে রয়েছে টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আশরাফুল আলম। তার বিরুদ্ধে  নিশি আক্তার নামের এক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক এবং গোপন ছবি তুলে ব্লাকমেইল করার অভিযোগ রয়েছে। 

টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের আরেক জন প্রার্থী হচ্ছেন  রফিকুল ইসলাম সুমন মোল্লা। তার বিরুদ্ধে একজনকে অপহরণ করে মারধর এবং টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গুঞ্জন রয়েছে টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের কিছু সুবিধাবাদি, চাঁদাবাজ, ভূমিদস্যু  পদ প্রত্যাশিত প্রার্থী পূর্ব থানায় সুবিধা করতে না পেরে এখন পশ্চিম থানা ছাত্রলীগে পদ পেতে লবিং চালাচ্ছে।

আরও পড়ুন- বাংলাদেশের উন্নয়নের বিরােধিতা করছে বিএনপি : হুইপ ইকবালুর রহিম

এ বিষয়ে গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের বিভিন্ন প্রোগ্রামে সরাসরি বক্তব্যে বোঝা যায় তারা বিতর্কিতদের কমিটি দিবে না।

প্রবীন এক আওয়ামী লীগ নেতা জানান দলের এখন সু-সময় তাই দলে হাইব্রিড এবং বিতর্কিত লোকে ভোরে গেছে। ছাত্রলীগে যেনো কোনো বিতর্কিত এবং হাইব্রিড নেতৃত্বে আসতে না পারে তাই তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি /সাধারণ সম্পাদক কে ভালো ভাবে পর্যবেক্ষণ করে কমিটি করার আহবান জানিয়েছেন।

আরও পড়ুন- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ ভাইয়ের মৃত্যু

ইসময়/আরএম/এমআরএম