সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

বিএনপি নির্বাচনে না এলেও অংশ নেবে অন্যসব দল : হাছান মাহমুদ


নিজেস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-09-06 08:41:00
বিএনপি নির্বাচনে না এলেও অংশ নেবে অন্যসব দল : হাছান মাহমুদ

২০১৪ সালের পরিস্থিতি বিএনপি কখনোই করতে পারবে না বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আগামী নির্বাচন প্রতিহত করার ক্ষমতা বিএনপির নেই। নির্বাচনে বিএনপি না এলেও অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

আরও পড়ুন- ভারত সফরে মোদি-হাসিনা দ্বিপাক্ষিক বৈঠক


সামনের নির্বাচনে বিএনপি-জামায়াত ২০১৪ সালের মতো পরিস্থিতি তৈরি করলে সরকার কীভাবে মোকাবিলা করবে, জানতে চাইলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন প্রতিহত করার সেই ক্ষমতা বিএনপির নেই। ২০১৪ সালে আমরা তাদের মোকাবিলা করেছি। ২০১৪ সালের সেই পরিস্থিতি বিএনপি আর কখনোই তৈরি করতে পারবে না।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি চেষ্টা করছে আবারও একই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করার। কিন্তু তারা ২০১৪ ও ২০১৫ সালে যে আগুন-সন্ত্রাস করেছে, বাংলাদেশের মানুষ এটি আর করতে দেবে না। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণের সঙ্গেই থাকবেন।

নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ আশা করে তিনি বলেন, গণতন্ত্রে জনগণের অংশগ্রহণই হচ্ছে মুখ্য বিষয়। ১৯৭০ সালে নির্বাচন হয়েছিল। মওলানা ভাসানীর নেতৃত্বে তখন স্লোগান দেয়া হয়েছিল যে, ‘ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন কর।’

১৯৭০ সালের নির্বাচন না হলে বাংলাদেশ কখনই স্বাধীন হতো না। অনেক রাজনৈতিক দল সে নির্বাচনে অংশগ্রহণ করেনি। কিন্তু জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে এবং দেশ স্বাধীন করেছে।

আরও পড়ুন- বাংলাদেশের উন্নয়নের বিরােধিতা করছে বিএনপি : হুইপ ইকবালুর রহিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জানান, ‘গত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিসহ অনেক দল ও তাদের মিত্ররা অংশগ্রহণ করেনি। ভোটও কাস্ট হয়েছে ৫০ শতাংশের বেশি। আমরা অবশ্যই চাই, বিএনপিসহ সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক। কিন্তু সেখানে জনগণের অংশগ্রহণই হচ্ছে মুখ্য বিষয়।’

নির্বাচনে যদি বিএনপি না আসে ভোটার উপস্থিতির ক্ষেত্রে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে, তথ্যমন্ত্রী বলেন, আমরা মনে করি ‘বিএনপি আসবে,। গণতন্ত্রকে সংহত করার জন্য দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তাদের নির্বাচনে আসা উচিত। যদি না-ও আসে, অবশ্যই জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করবে।’

আরও পড়ুন- একই দিনে বিএনপি'র তিন শীর্ষ নেতার মৃত্যু

ইসময়/আরএম/এমআরএম