সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

ইউনূসকে নিয়ে মাঠে নামতে চায় বিএনপি : সেতুমন্ত্রী


নিজেস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-09-07 09:41:45
ইউনূসকে নিয়ে মাঠে নামতে চায় বিএনপি : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ড. ইউনূসকে নিয়ে বিএনপি মাঠে নামতে চায়। 

বুধবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে শুভ জন্মাষ্টমী উপলক্ষে মিছিলের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।


সেতুমন্ত্রী বলেন, ইউনূসকে নিয়ে বিএনপি মাঠে নামতে চায়। তারা আবার ওয়ান-ইলেভেনের মতো দেশকে অস্থিতিশীল করতে চায়।

আরও পড়ুন- জন্মাষ্টমী উপলক্ষে মোংলায় ধর্মীয় শোভাযাত্রা

তিনি বলেন, গত নির্বাচনে এই অশুভ শক্তি ড. কামাল হোসেনকে সামনে রেখে যে খেলা শুরু করেছিল, এ বছর ড. মুহাম্মদ ইউনূসকে সামনে রেখে একই রকম খেলা খেলতে চায়। 

সেতুমন্ত্রী আরও বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে আমাদের সবাইকে শেখ হাসিনার পাশে দাঁড়াতে হবে। আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

ভালো কাজ করলে কে কি সমালোচনা করল সেটি দেখার দরকার নেই। অতীতকে নিয়ে পড়ে থাকতে নেই। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘সময়টা এখন খুব ভালো নয়। এখানে অসুরের আস্ফালন বেড়ে গেছে। হুমকি আছে অশান্তির। এখন শিষ্টের পালন করতে হবে। এ দেশের হিন্দু সম্প্রদায়ের ভাইবোনরা নিরাপদে আছেন।’

মন্ত্রী বলেন, অশুভ শক্তি বাংলাদেশের নির্বাচন সামনে রেখে বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা ঘটাতে পারে। পূজা সামনে রেখে কোনো অশুভ শক্তি যাতে ক্ষতি করতে না পারে, সে জন্য হিন্দু সম্প্রদায়, তাদের বাড়িঘর এবং সম্পদের নিরাপত্তা দিতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে।
 
এরপর সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কেন্দ্রীয় জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন ঘোষণা করেন।

আরও পড়ুন- সলঙ্গায় শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন


ইসময়/আরএম/এমআরএম