সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

আগুনে পুড়ে যাওয়া আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন করলেন চয়ন ইসলাম


বাবুল হাসান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি 

eshomoy.com || 2023-11-06 06:55:00
আগুনে পুড়ে যাওয়া আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন করলেন চয়ন ইসলাম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।

গত ৪ অক্টোবর শনিবার দিবাগত গভীর রাতে বিএনপি জামাতের সন্ত্রাসীরা গান পাউডার ব্যবহার করে ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । আগুনে আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু ছবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, আসবাবপত্র সহ কার্যালয়ের জানালা, দরজা, টিনের চাল পুড়ে ছাই হয়ে গেছে ।

আরও পড়ুন-আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু সিলেট থেকে

খবর পেয়ে এলাকাবাসী ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে পুড়ে যাওয়া হাবিবুল্লাহনগর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন করলেন আজ বিকেল বেলা শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক দুই বারের সংসদ সদস্য চয়ন ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হামিদ লাভলু। এছাড়াও  শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

সাবেক সাংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক  তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এদিকে আওয়ামী লীগ কার্যালয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

 

আরও পড়ুন-মুগদা এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের নির্দেশদাতা ও তার সহযোগীসহ গ্রেফতার ০২

 

 

ইসময়/একে/এমআরএম