সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে শরীয়তপুরে অপু এমপি'র মোটরসাইকেল শোডাউন


রাব্বি ছৈয়াল - শরীয়তপুর প্রতিনিধি (ইসময়)

eshomoy.com || 2023-11-06 23:37:30
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে শরীয়তপুরে অপু এমপি'র মোটরসাইকেল শোডাউন

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করেছেন । সোমবার (৬ নভেম্বর) বিকালে জেলা শহরের চৌরঙ্গীর মোড়স্থ-বঙ্গবন্ধু চত্ত্বর থেকে শুরু করে প্রায় ৩ হাজার মোটরসাইকেলের বহর বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এতে অংশগ্রহণ করেন, জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. আলমগীর মুন্সী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, সদর উপজেলার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভার সাধারণ সম্পাদক আমির হোসেন খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর এবং

আরো আছেন শরীয়তপুর পৌরসভার মেয়র -১ বাচ্চু বেপারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হোসেন সরদার, পৌরসভা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর বেপারী, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদ উজ্জামান প্রমুখ।

এছাড়াও এতে স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায়। তাদের সে সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়।
দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না। বিএনপিকে রাজপথেই মোকাবিলা করা হবে।

আরও পড়ুন- বিএনপি অবরোধের ডাক দিয়েনিজেরাই গর্তে ঢুকে গেছে - এনামুল হক শামীম 

পালং-জাজিরার মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি, জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি, আওয়ামী লীগের ঘাঁটি। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পালং এর মানুষ জননেতা ইকবাল হোসেন অপু'র নেতৃত্বে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবে।


ইসময়/এসআই/এমআরএম