সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

১০ মিনিটের ব্যবধানে ঢাকায় যাত্রীবাহী দুই বাসে আগুন


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-11 21:22:15
১০ মিনিটের ব্যবধানে ঢাকায় যাত্রীবাহী দুই বাসে আগুন

বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের আগের রাতে রাজধানীর আরামবাগ ও গাবতলীতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা

শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজের সামনে এবং সাড়ে ৮টায় গাবতলী বাসস্ট্যান্ডের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আরও পড়ুন- নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত রাখার আহ্বান

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজের সামনে লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে রাত সাড়ে ৮টায় গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের (৮ নং) একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার থেকে সারা দেশে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, দুদিন বিরতি দিয়ে রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত চতুর্থ দফায় টানা ৪৮ ঘণ্টা অবরোধ পালন করা হবে। 

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর হাত ধরে এশিয়ার বৃহত্তম ‘আইকনিক রেলস্টেশনের’ যাত্রা শুরু

গত ২৯ অক্টোবর একদিনের হরতাল ও দুই দফায় ৫ দিনের অবরোধ কর্মসূচি শেষে ৮ নভেম্বর থেকে আবারও শুরু হয় বিএনপি ও জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ। সারা দেশে তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয় শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়।

ইসময়/একে/এমআরএম