সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

ফেনীতে বিএনপি-যুবদলের ৮ নেতা গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-12 17:14:00
ফেনীতে বিএনপি-যুবদলের ৮ নেতা গ্রেফতার

ঢাকায় পুলিশ হত্যা মামলায় ফেনী জেলা বিএনপি ও যুবদলের ৮ নেতাকে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে রোববার (১২ নভেম্বর) সকাল ১০টার মধ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন: ফেনী জেলা যুবদলের সভাপতি ও সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন জসিম (৫০), ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার (৪৮), ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ্ মানিক (৫০), ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল (৫৫), ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী (৪৫) কালিদহ ইউনিয়ন বিএনপি নেতা মহি উদ্দিন (৪০), ছাত্রদল নেতা আরমান (২৫) ও জাকির হোসেন জসিমের মেয়ের জামাই মো. ফজলুল হক মুন্না (২৯)।

আরও পড়ুন- ক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ নুরুল আবছার জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করার মামলায় শনিবার মধ্যরাতে ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ফেনী জেলা যুবদলের সভাপতি মো. জাকির হোসেন জসিম ও ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারকে গ্রেফতার করা হয়।

এছাড়া ৩১ অক্টোবর ফেনীতে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর ও ব্যবসায়ীদের মারধরের মামলায় জেলা যুবদলের সভাপতি মো. জাকির হোসেনের মেয়ের জামাই মো. ফজলুল হক মুন্নাকে গ্রেফতার করা হয়।

এদিকে পুলিশ জানায়, চতুর্থ দফা ডাকা বিএনপি জামায়েতের অবরোধের প্রথম দিন রোববার সকাল ৮টার দিকে শহরের দাউদপুল এলাকায় জেলা বিএনপির নেতৃত্বে একটি মিছিল বের হয়। একপর্যায় মিছিলকারীরা সেখানে ট্রাংক রোড অবরোধ করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ঘটনাস্থল থেকে পুলিশ ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী, কালিদহ ইউনিয়ন বিএনপি নেতা মহি উদ্দিন, ছাত্রদল নেতা আরমানকে গ্রেফতার করে।

এদিকে সকাল ১০টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর পল্লী বিদ্যুৎ অফিস এলাকা থেকে গাজী হাবিবুল্লাহ্ মানিককে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন- আমেরিকার প্রস্তাবে রাজি হলে এত চমৎকার সার কারখানা বানাতে পারতাম?- প্রধানমন্ত্রী

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, রোববার বিকাল ৩টা পর্যন্ত গ্রেফতার মানিক, জসিম, নাসির ও মুন্নাকে আদালতে পাঠানো হয়েছে। বাকি ৪ জনকেও আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ইসময়/একে/এমআরএম