সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

সংলাপের সুযোগ আর নেই - ওবায়দুল কাদের


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-15 15:59:00
সংলাপের সুযোগ আর নেই - ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন আজ তফসিল ঘোষণা করবে। এ অবস্থায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আর সুযোগ নেই।

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন-বিক্ষোভ-ভাঙচুর: সাভারে ১৭ মামলায় গ্রেফতার ৭

কাদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি নিয়ে এসেছিলেন পিটার হাস।  শুনেছি, এমন দুটি চিঠি আরও দুটি দলের কাছে দেয়া হয়েছে। তাদের একটি বিএনপি, আরেকটি জাতীয় পার্টি।

এই চিঠিতে শর্তহীন রাজনৈতিক সংলাপের তাগিদ রয়েছে। তবে সংলাপের এখন আর সেই সুযোগ নেই। মন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে সংলাপের চিন্তা আগে ছিল, সেই সময় চলে গেছে।

তাহলে কি সংলাপের সম্ভাবনা শেষ হয়ে গেল জানতে চাইলে তিনি বলেন, সে কথা আমি কীভাবে বলবো। কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল সংলাপ চায় না বলতে পারে না। কিন্তু তার একটি সময় আছে। আজ নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে, সংলাপ কবে করবেন?

এদিকে ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেয়া হয়েছে, সেটি নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রদূত পিটার হাস।

আরও পড়ুন- বোয়ালখালীতে চেয়ারম্যানসহ বিএনপি নেতাকর্মীদের নামে মামলা

রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, সম্প্রতি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেয়া হয়েছে, সেটি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছি।

ইসময়/একে/এমআরএম