সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : রাজনীতি

ইসিতে রওশন-জিএম কাদেরের চিঠি, সিদ্ধান্ত যাচ্ছে কার পক্ষে?


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-18 17:13:00
ইসিতে রওশন-জিএম কাদেরের চিঠি, সিদ্ধান্ত যাচ্ছে কার পক্ষে?

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি পাঠিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও একই দলের সংসদনেতা রওশন এরশাদ। জাতীয় পার্টির পাল্টাপাল্টি চিঠি বিবেচনা করবে ইসি।

শনিবার (১৮ নভেম্বর) ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, ৭টি দলের কাছ থেকে চিঠি পেয়েছি, যারা জোট হয়ে নির্বাচন করবে। এরমধ্যে জাতীয় পার্টির দুটি চিঠি কমিশনে উপস্থাপন করা হবে। কমিশন সিদ্ধান্ত নেবে কোনটি গ্রহণ করবে।

আরও পড়ুন- আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধতে ইসিতে ৪ দলের আবেদন

অশোক কুমার দেবনাথ আরও বলেন, প্রতীক বরাদ্দের ক্ষেত্রে যেকোনো দলের মহাসচিব, চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর করা চিটি চূড়ান্ত বলে বিবেচিত হবে।

তফসিল ঘোষণার পরদিন বৃহস্পতিবার (১৬ নভেম্বর) জোটবদ্ধ হয়ে অংশগ্রহণে ইচ্ছুক দলগুলোকে তিনদিনের মধ্যে নিজেদের অবস্থান জানাতে বলেছিল নির্বাচন কমিশন। শনিবার দুপুরে জাতীয় পার্টির মনোনয়ন ও প্রতীক বরাদ্দে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে চেয়ারম্যান জিএম কাদেরের নমুনা স্বাক্ষর করা চিঠি যায় ইসিতে। কিছু সময় পরেই মহাজোটের শরীক হিসেবে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে জাতীয় নির্বাচনে অংশ নিতে রওশন এরশাদের স্বাক্ষর করা চিঠি কমিশনে জমা দেয় প্রতিনিধিদল।


 
এসময় রওশান এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশিদ বলেন, জাতীয় পার্টিতে মনোনয়নপত্র রওশন এরশাদের স্বাক্ষরেই হবে, জিএম কাদের নির্বাচনে অংশগ্রহণ করবে আর না হলে রাজনীতি থেকে হারিয়ে যাবে।

আরও পড়ুন- বিএনপিকে ক্ষমা চেয়ে ভোটে আসার আহ্বান শেখ হাসিনার

এদিকে শনিবার জাতীয় পার্টির বনানী অফিসে গণমাধ্যমকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রধান দুই দল সংলাপ নিয়ে তেমন কোনো আগ্রহ না দেখলেও জাতীয় পার্টি এখনও সংলাপ চায়।

ইসময়/একে/এমআরএম