দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে যশোরের ছয়টি আসনে ৬২ জন দলীয় ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে সর্বোচ্চ ২৮ জন ফরম সংগ্রহ করেছেন যশোর-২ আসন থেকে।
যশোর জেলার গুরুত্বপূর্ণ আসন যশোর-৩ (সদর)। এ আসন থেকে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পরপর দুই বারের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর পৌরসভার সাবেক মেয়র, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোবাশ্বের হোসেন বাবু।
আরও পড়ুন- নির্বাচনে পর্যবেক্ষক হতে ইইউসহ চার সংস্থার আবেদন
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, যশোর-১ (শার্শা) আসনে বর্তমান সংসদ সদস্য আফিল উদ্দীন, সাবেক মেয়র আশরাফুল আলম লিটনসহ চারজন দলীয় ফরম নিয়েছেন।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক বর্তমান সংসদ সদস্য মেজর জেনারেল (অব) ডা. নাসির উদ্দীন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশীষ ইসলাম, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিব, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা গিলবার্ট নির্মল বিশ্বাস, জেলা যুব মহিলা লীগের মজনুন নাহার নাজনিন সোনালীসহ ২৮ জন দলীয় ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে বর্তমান সংসদ সদস্য রণজিৎ রায়, সাবেক হুইপ অধ্যক্ষ আব্দুল ওহাবসহ সাতজন দলীয় মনোনয় ফরম সংগ্রহ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
যশোর-৫ (মণিরামপুর) আসনে লড়াইয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন বর্তমান সংসদ সদস্যসহ ১২ জন। ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সময়কালে যারা দলীয় ফরম সংগ্রহ করেছেন, তারা হলেন- বর্তমান সংসদ সদস্য, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা কৃষক লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন সাদাব সুলতান, যুবলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জয়দেব কুমার নন্দী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান বারী এবং মতুয়া সম্প্রদায়ের স্থানীয় নেতা নিতাই বৈরাগী।
আরও পড়ুন-নিয়মিত গুজব রটনাকারীদের পয়সা দেয় বিএনপি-জামায়াত - হাছান
যশোর-৬ (কেশবপুর) আসনে নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এই আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। তিনি ছাড়াও দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান এইচএম আমির হোসেন, জেলা পরিষদ সদস্য খন্দকার আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপুল সিদ্দিকী এবং আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার হোসাইন মোহাম্মদ ইসলাম।
ইসময়/একে/এমআরএম