সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

আশুলিয়ায় বাসে আগুন, বিএনপির ২ নেতা রিমান্ডে


আনোয়ার সুলতান, আশুলিয়া ঢাকা প্রতিনিধি:

eshomoy.com || 2023-11-22 21:40:45
আশুলিয়ায় বাসে আগুন, বিএনপির ২ নেতা রিমান্ডে

সাভার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আশুলিয়ার বিএনপি ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১১ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার নন্দন পার্কের সামনে পৌছলে বাসে আগুন দেয়া হয়। পরে অভিযান চালিয়ে রাতেই দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

আরও পড়ুন - গাজার মানবিক সংকটের সমাধান করুন, বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রী

এ ঘটনায় আজ বুধবার সকালে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী বাসের চালক মো. আব্দুল বাসেদ। গ্রেপ্তারকৃতদের আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহেল রানা(৪৫) এবং শিমুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলমগীর হোসেন ওরফে টিটু(৩৮)। সাভার পরিবহনের ওই বাসটি (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৪৯) সদরঘাট-চন্দ্রা রুটে চলাচল করে।

বাস চালক আব্দুল বাসেদ এজাহারে উল্লেখ করেন, মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বাস ভাংচুর করে বাসে আগুন লাগিয়ে দেয় কয়েক জন দূর্বৃত্ত। ডাক চিৎকারে আশেপাশের লোক এগিয়ে আসলে দুটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। বাস পোড়ানোর এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন বাস চালক।

এ ঘটনায় এজাহারনামীয় ১৪ জন ও অজ্ঞাত ২৫-৩০ জন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরেও পড়ুন - মির্জা ফখরুলের জামিন নাকোচ

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নোমান ছিদ্দিক বলেন, বাসে আগুনের ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতেই দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে বুধবার আদালতে পাঠানো হলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইসময়/ইমন/এমআরএম