সব সময় সব খানে


শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

১৬ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মাদকের নেশায় বাবাকে হাতুড়ি দিয়ে মারধর, শেষ পর্যন্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা

>> উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ১ লাখ ৪২ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

আপনি পড়ছেন : রাজনীতি

বিএনপির জ্যেষ্ঠ নেতা জয়নুল-নিতাই-খোকনের জামিন


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-23 20:54:00
বিএনপির জ্যেষ্ঠ নেতা জয়নুল-নিতাই-খোকনের জামিন

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও সহিংসতার ঘটনায় রমনা থানায় দায়ের হওয়া নাশকতার পৃথক দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের ২০ হাজার টাকা মুচলেখায় ২৮ জানুয়ারি পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন-২৬ ও ২৭ নভেম্বর ফের অবরোধ বিএনপির

এর আগে এ সংক্রান্ত আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ৭ নভেম্বর হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের আগাম তিন সাপ্তাহের জামিন দেন। একই সঙ্গে তিন সপ্তাহ শেষে মহানগর দায়রা জজ আদালতে তাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা, বাসে ভাঙচুরের অভিযোগে ২৯ অক্টোবর রমনা মডেল থানায় কাকরাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোফিজুর রহমান একটি মামলা করেন। রমনা থানায় আরেকটি মামলা করেন সিদ্বেশ্বরী পুলিশ ফাঁড়ির এসআই মো. সহিদুল ওসমান মাসুম।

মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ফখরুল-আব্বাস ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হচ্ছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান,

অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ভিপি জয়নাল, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার ও সদস্য সচিব আমিনুল হক।

মামলার এজাহারে বলা হয়েছে, রাজধানীর কাকরাইলে পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটানো এবং কাকরাইলে বিচারপতিদের বাসভবন জাজেস কমপ্লেক্সের ভেতরে অনধিকার প্রবেশ করে ইটপাটকেল নিক্ষেপ করে বাসভবনের নামফলকসহ বিল্ডিংয়ের বিভিন্ন স্থানে। 

আরও পড়ুন- এআই নিয়ে গবেষকদের সতর্কবার্তার পরই চাকরি হারান অল্টম্যান!

এছাড়া ভবনের সামনে ট্রাফিক পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়, যা ভয়াবহ অবস্থার সৃষ্টি করে। মামলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে।

 

ইসময়/এনআই/এমআরএম