সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

বরগুনায় নৌকার মাঝি শম্ভু ও নাদিরা


কাশেম হাওলাদার বরগুনা , জেলা প্রতিনিধি

eshomoy.com || 2023-11-26 20:04:00
বরগুনায় নৌকার মাঝি শম্ভু ও নাদিরা

জাতীয় সংসদের আসন ১০৯ বরগুনা সদর-আমতলী-তালতলী আসনে ৭ম বারের মতন আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেছেন ।

পাঁচবারের সাংসদ এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। অন্যদিকে প্রথম বারের মতন সংসদীয় আসন ১১০ পাথরঘাটা - বামনা বেতাগী থেকে মনোয়ন লাভ করেছেন সংরক্ষিত আসন ৩১৫ এর সংসদ সদস্য সুলতানা নাদিরা। 

 আরও পড়ুন -বগুড়া শাজাহানপুরে অবরোধ সমর্থনে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল 

বরগুনা -১ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে  দলীয় মনোনয়ন আবেদন পত্র সংগ্রহ করেছিলেন ২২ জন মনোনয়ন প্রত্যাশী। সকলকে সকলকে মনোনয়ন দৌড়ে পিছনে ফেলে সপ্তম বারের মতন দলীয় মনোনয়ন বাগিয়ে নিলেন বরগুনা - আমতলী ও তালতলী জনপদের কারিশমাটিক নেতা এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। 

বরগুনা - ২ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দলীয় মনোনয়ন আবেদন পত্র সংগ্রহ করেছিলেন মোট ১৪ জন মনোনয়ন প্রত্যাশী। এই আসনের তিন বারের সাংসদ আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন এমপি সহ বাকীদের পিছনে ফেলে প্রথম বারের মতন মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদের সংরক্ষিত নারী সদস্য সুলতানা নাদিরা । 

বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের স্হায়ী কমিটির সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও বীর মুক্তিযোদ্ধা। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলীতে ১৯৪৮ সালের ১৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন - ৩০০ আসনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করছেন ওবায়দুল কাদের

১৯৬২ সালে অষ্টম শ্রেণিতে পড়াকালীন সময় ছাত্রলীগের সঙ্গে জরিয়ে পড়ে রাজনীতিতে নাম লেখান। এরপরেই তিনি পটুয়াখালী জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরবর্তীতে ১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হিসেবে ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকেন।

১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারীও ছিলেন তিনি। রাজনীতির পাশাপাশি আইন পেশায় জড়িয়ে থেকে অনেক উত্থান ও স্বৈরশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে ১৯৯১ সালে প্রথমবার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপরে ১৯৯৭ সালে সপ্তম সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে প্রথমে খাদ্য উপমন্ত্রী পরে নৌ পরিবহন উপমন্ত্রী নির্বাচিত হন।

২০০১ সালে দলীয় মনোনয়ন লাভ করলেও দলীয় বিদ্রোহী প্রার্থীর নিকট হেরে যান। এরপরে তিনি নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। 

আরও পড়ুন - মনোনয়নপ্রত্যাশীদের কড়া নির্দেশনা দিলেন শেখ হাসিনা  

বরগুনা -২ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন লাভকারী সুলতানা নাদিরা প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলু এর সহ ধর্মিণী। বিএনপি ও জাতীয় পার্টির আধিপত্যে থাকা এই আসনটিতে আওয়ামী লীগের এমপি নির্বাচিত হয়ে গোলাম সরোয়ার টুলু সকলকে অবাক করে দিয়েছিলেন।

তিনি নবম সংসদের এমপি থাকা অবস্হায় মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর পরে দলীয় মনোনয়ন আবেদন করেও মনোনয়ন লাভ করতে না পারলেও একাদশ জাতীয় সংসদের ৩১৫ সংরক্ষিত সদস্য হিসেবে মনোনীত এমপি হন।

ইসময়/ইমন/এমআরএম