সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

মনোনয়ন সংগ্রহ করেছেন জাপার প্রার্থী আনিছুর রহমান আনিস


রাখিবুল হাসান রাখিব, মিঠাপুকুর, রংপুর প্রতিনিধি

eshomoy.com || 2023-11-26 19:55:30
মনোনয়ন সংগ্রহ করেছেন জাপার প্রার্থী আনিছুর রহমান আনিস

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম কিনেছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফার ছোট ভাই মোঃ আনিছুর রহমান আনিস।  

আজ রোববার (২৬ নভেম্বর) দুপুরে মিঠাপুকুর রংপুর-২৩, মিঠাপুকুর -৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন আনিছুর রহমান আনিসের বড় ভাই মোঃ আতাউর রহমান।

আরও পড়ুন-  বগুড়া শাজাহানপুরে অবরোধ সমর্থনে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল

উক্ত মনোনয়ন পত্রটি প্রদান করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শাহরিয়ার রহমান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান সরকার।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মিঠাপুকুর উপজেলার সাবেক সভাপতি মোঃ বাবর আলী, যূগ্ম আহবায়ক আব্দুল হাকিম, যূগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান হাফিজ, সদস্য নুরুল ইসলাম নুরুল, মোতালেব হোসেন মেম্বার, ফারাজুল ইসলাম ও করিম মিয়াসহ মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


ইসময়/এসআই/এমআরএম