সব সময় সব খানে


বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

১ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
১ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

গ্রেফতার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন বাস্তবতা বিবর্জিত- অ্যাটর্নি জেনারেল


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-27 14:51:45
গ্রেফতার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন বাস্তবতা বিবর্জিত- অ্যাটর্নি জেনারেল

নির্বাচনের আগে গ্রেফতার বেশি হচ্ছে- নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এমন প্রতিবেদন বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন- বিতর্ক-সমালোচনায় নৌকা হারালেন যারা

যারা যানবাহন, গাড়ি পোড়াচ্ছে তাদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করবেই জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, যাদের সাজা হচ্ছে, সবই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই। সাক্ষ্য প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে বিচার করা হচ্ছে না।

এর আগে রোববার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বিএনপির দেয়া তথ্যের বরাতে জানায়, বাংলাদেশে সাধারণ নির্বাচনের আগে প্রতিযোগিতা দূর করতে বিরোধী দলগুলোর বিরুদ্ধে ব্যাপক ও সহিংস দমন–পীড়ন শুরু হয়েছে, প্রায় ১০ হাজার কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতিতে বলেছে, দলটির প্রায় ৫০ লাখ সদস্যের অর্ধেকই বর্তমানে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বিচারের সম্মুখীন।

আরও পড়ুন- এবারও নৌকায় মনোনয়ন পেলেন না নিক্সন চৌধুরী

বিএনপির এক কর্মী এইচআরডব্লিউকে বলেন, উচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায় পর্যন্ত কাউকে ছাড়া হচ্ছে না, সবাইকেই গ্রেফতার করা হচ্ছে।

 

ইসময়/একে/এমআরএম