সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : রাজনীতি

বাসে আগুন দেয়ার সময় যুবদলের চার নেতা গ্রেফতার- ডিবি হারুন


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-27 15:25:45
বাসে আগুন দেয়ার সময় যুবদলের চার নেতা গ্রেফতার- ডিবি হারুন

রাজধানীর যাত্রাবাড়িতে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনায় যুবদলের চার নেতাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) হারুন অর রশীদ।

সোমবার (২৭ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আরও পড়ুন- ঢাকা-২ আসনে মনোনয়ন পেলেন কামরুল ইসলাম
 
ডিবি প্রধান বলেন, গ্রেফতার হাওয়া নেতাকর্মীদের মোবাইল ফোনে পাওয়া গেছে নাশকতার প্রমাণ। বাসে আগুন দেয়ার পর, ঢাকা মহানগর দক্ষিণের বিএনপি নেতাদের ম্যাসেজ দিয়ে কনফার্ম করা হয়েছে। এমনটাই নির্দেশনা দেয়া আছে তাদের।

অবরোধ আছে, এটা এখন আর কেউ মনে হচ্ছে না। কারণ রাস্তায় যথেষ্ট গাড়ি আছে বলেও জানান তিনি। এদিকে কমলাপুর থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আমদানিকৃত ১০০০ কেজি চিনিসহ তিন চোরা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। দেশীয় নামীদামী কোম্পানির বস্তায় ভরে বিক্রি করা হত এসব চিনি। প্রতিদিন ৩০০-৫০০ বস্তা ভারতীয় চিনি অবৈধভাবে দেশে আসছে বলেও জানান।
 
রোববার (২৬ নভেম্বর) রাত ৭টা ৪৮ মিনিটে কাজলা এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচে বাসে আগুন দেয় অবরোধকারীরা।
 

 
নির্বাচন ঠেকাতে ও সরকার পতনের আন্দোলনের নামে গত ২৮ অক্টোবর থেকে হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি ও সমমনা দলগুলো। এতে ১৭ দিনের কর্মসূচিতে যানবাহন কম চলাচল করায় আনুমানিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৩৩৫ কোটি টাকায়।

আরও পড়ুন-সোমবার বিকেলেই প্রার্থীদের নাম ঘোষণা- জাপা মহাসচিব 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ সময় সংবাদকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২৮ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত হরতাল-অবরোধের ১৭ দিনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে পরিবহন খাতে ক্ষতি ৩৮ কোটি ৫০ লাখ টাকা।

আর হরতাল-অবরোধের কারণে যানবাহন কম চলাচল করায় এর আনুমানিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৩৩৫ কোটি ৯৫ লাখ টাকা। সর্বমোট গাড়ি ভাঙচুর করা হয়েছে ২৫৫টি।
 
এদিকে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে ফের দুই দিনের অবরোধ কর্মসূচি চলছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ দফায় রোববার থেকে (২৬ ও ২৭ নভেম্বর)  ৪৮ ঘণ্টার কর্মসূচি পালন করছে তারা। সড়ক, নৌ ও রেলপথে এ অবরোধ কর্মসূচি পালনের কথা জানান তিনি।
 
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে প্রথমে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা।

আরও পড়ুন- ৩০০ আসনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করছেন ওবায়দুল কাদের

এরপর আবার ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা, ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফা, এবং ২২ ও ২৩ নভেম্বর ষষ্ঠ দফায় অবরোধ কর্মসচি পালন করে দলটি। চলছে সপ্তম দফা।

 

ইসময়/একে/এমআরএম