আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রংপুর-৫ (মিঠাপুকুর )সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
আরও পড়ুন - রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল
বৃহস্পতিবার বেলা ৩ ঘটিকার সময় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জনাব মোবাশ্বের হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এর আগে জেলা প্রশাসক কার্যালয় রংপুরে বিপুল সংখ্যক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপস্থিত হন জাকির হোসেন সরকার। এ সময় তিনি হাত নেড়ে উপস্থিত সকল নেতাকর্মীদের অভিবাদন জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে ভোট প্রার্থনা করেন জাকির ।
আরও পড়ুন - নাগরপুরে নৌকার মনোনয়ন পত্র জমা দিলেন টিটু
এসময় জাকির হোসেন সরকার সাংবাদিকদের বলেন,স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। জনগণের প্রার্থী হিসেবে নির্বাচন করতেছি। অতীতের চেয়ে আরও বেশি মানুষের সাড়া পেয়েছি। নির্বাচনে সর্বোচ্চ ভোটে জয়যুক্ত হবে,ইনশাআল্লাহ।
এদিকে, মনোনয়ন পত্র জমা উপলক্ষে মিঠাপুকুর উপজেলায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। উপজেলা পরিষদের সামনে জাকির হোসেন সরকারের অনুসারীরা খণ্ড খণ্ড মিছিল বের করে।
উল্লেখ্য, তিনি ৩৭ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দু'দফা উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছে, এবারই প্রথম আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন জাকির হোসেন সরকার । দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
ইসময়/ইস/এমআরএম