আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার ছোট ভাই জাতীয় পার্টি মিঠাপুকুর উপজেলার আহবায়ক কমিটির আহবায়ক মোঃ আনিছুর রহমান আনিস মনোনয়নপত্র দাখিল করেন।
আরও পড়ুন - মনোনয়নপত্র জমা নিয়ে স্বতন্ত্র প্রার্থীর ২ কর্মীকে কুপিয়ে জখম
আজ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মোঃ শাহরিয়ার রহমান এর নিকট জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মিঠাপুকুর উপজেলার আহবায়ক কমিটির সদস্য মোঃ বাবর আলী, আব্দুল হালিম, মোসলেম উদ্দিন মাষ্টার, সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান হাফিজ।
আরও পড়ুন - সিংড়া উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ
এছাড়াও তার মনোনয়নপত্র দাখিলকালে মিঠাপুকুর উপজেলা চত্তবের ১৭টি ইউনিয়নের জাতীয় পার্টি, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় যুব সংহতি, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিসহ বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
ইসময়/ইস/এমআরএম