সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

‘নতুন, তাই বুঝতে পারিনি’, শোকজের জবাবে সাকিব


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-01 19:20:15
‘নতুন, তাই বুঝতে পারিনি’, শোকজের জবাবে সাকিব

মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে নির্বাচন অনুসন্ধান কমিটির দেওয়া শোকজের জবাব দিয়েছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান।

আরও পড়ুন- গাজীপুর টঙ্গীতে নৌকা মার্কাকে বিজয় করার লহ্মে বৈঠক পালিত

শুক্রবার বিকাল পৌনে ৪টায় সশরীরে আদালতে হাজির হয়ে অনুসন্ধান কমিটি প্রধান মাগুরার বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদারের কাছে লিখিত জবাব দেন সাকিব।

আদালত থেকে বের হয়ে স্থানীয় সাংবাদিকদের সাকিব আল হাসান জানান, প্রথমবার আমি নির্বাচনে অংশ নিচ্ছি। আমি নতুন, তাই বুঝতে পারিনি। স্বাভাবিকভাবে কিছু ভুল–ত্রুটি অজান্তে হয়ে যেতে পারে। এখন নিয়ম–কানুন পড়ব, জানব ও শিখব। সেগুলো সংশোধন করা আমার দায়িত্ব। ভবিষ্যতে যাতে এ ভুল আর না হয় সেদিকে খেয়াল রাখব।

আরও পড়ুন- বিজয়ের মাসের প্রথম দিনে নতুনধারার সংবাদ সম্মেলনে তথ্য প্রকাশ

এদিকে সাকিব আল হাসানের আইনজীবী অ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম সাংবাদিকদের জানান, আমরা লিখিত জবাব দিয়েছি। ঘটনার দিনে সাকিব কাউকে সংবর্ধনার আমন্ত্রণ জানায়নি বা আওয়ামী লীগও কোনো আয়োজন করেনি। তাই প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন হয়নি। তারপরও অনুসন্ধান কমিটি শোকজ করেছেন। আমরাও ভবিষ্যতে যাতে আচরণবিধি লঙ্ঘন না হয় সেদিকে নজর রাখব।

আরও পড়ুন- দ্বাদশ জাতীয় নির্বাচন: কোন দলে কত প্রার্থী জানাল ইসি

এর আগে বৃহস্পতিবার সকালে সাকিব আল হাসানকে শোকজের চিঠি পাঠান অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাকিব আল হাসান বুধবার ঢাকা থেকে মাগুরা আসার পথে কামারখালী এলাকায় শোডাউন নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন। এতে তিনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা-২০১৮ এর লঙ্ঘন করেছেন।

 

ইসময়/রআ/এমআরএম