সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

নির্বাচন নিয়ে কমিশনের ওপর বিদেশিদের কোন চাপ নেই- ইসি আলমগীর


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-06 16:38:45
নির্বাচন নিয়ে কমিশনের ওপর বিদেশিদের কোন চাপ নেই- ইসি আলমগীর

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের সঙ্গে বিদেশি যারা দেখা করেছেন তারা আমাদের ওপর কোন চাপই দেননি এবং চাপ দেয়ার কোন অধিকারও তাদের নেই। স্বাধীন, সার্বভৌম দেশে নির্বাচন কমিশনও একটি স্বাধীন প্রতিষ্ঠান। নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অবাধ করার জন্য আমরা কি কি ব্যবস্থা নিয়েছি তারা সেটাই জানতে চেয়েছেন।

তিনি বলেন, বিদেশিরা কার্যক্রমগুলো জানতে চান। তারা ঐ কার্যক্রমের মধ্যে বুঝতে চায় আসলে ভালো নির্বাচন করার জন্য যে সব পদক্ষেপগুলো নেয়ার প্রয়োজন সেটা নিয়েছি কি না।

আরও পড়ুন- ওবায়দুল কাদেরের প্রশ্নে, পাল্টা জবাব দিলেন চুন্নু

বুধবার (৬ ডিসেম্বর) সকালে জামালপুর জেলা প্রশাসকের সভাকক্ষে এক মত বিনিময় সভায় ইসি আলমগীর এসব কথা বলেন।

জেলা রিটার্নিং অফিসার মো. শফিউর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা নির্বাচন অফিসার শানিয়াজ্জামান তালুদার।

এছাড়া সভায় সহকারী রিটার্নিং অফিসার, জেলার সকল আইনশৃঙ্খলা কমিটির কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

এ সময় ইসি আলমগীর বলেন, নির্বাচন সঠিক সময়ে হবে। জামালপুরে এসে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচনে প্রস্তুতি জেনেছি। তাদের নেয়া পদক্ষেপ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সহায়তা করবে।

আরও পড়ুন- অবরোধের সমর্থনে কুড়িল বিশ্বরোডে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল

তিনি আরও  বলেন, একটি রাজনৈতিক দল যদি নির্বাচনে আসে সেটা তার গণতান্ত্রিক অধিকার। সেই বিষয়ে কারো হস্তক্ষেপ করার কোন অধিকার নেই। নির্বাচন কমিশনারেরও তো নাই।

 

ইসময়/একে/এমআরএম