সব সময় সব খানে


বুধবার, জুলাই ২৯, ২০২৬

১৪ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, জুলাই ২৯, ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

আপনি পড়ছেন : রাজনীতি

নৌকায় ভোট দিলে হাত পা ভেঙে দেয়ার হুমকি, ইসিতে অভিযোগ


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-15 19:31:15
নৌকায় ভোট দিলে হাত পা ভেঙে দেয়ার হুমকি, ইসিতে অভিযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরুর আগেই পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের কর্মীরা নৌকার কর্মী সমর্থকদের হাত-পা ভেঙে দেয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শুক্রবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ।

আরও পড়ুন-যারা পুলিশ মারে তারা পশু- কামরুল ইসলাম

এছাড়া নৌকাপ্রেমী ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে দিতে মদ্যপ মাতাল অবস্থায় '১৮ তারিখের পর নৌকার প্রার্থী নির্বাচনী মাঠে থাকতে পারবে না' বলে হুমকি দেয়া হচ্ছে। 

আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী মাহবুবের সমর্থক একাধিক সন্ত্রাসী আসলাম, জিয়া বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় কলাপাড়া উপজেলার শনিবাড়িয়া বাজারে প্রকাশ্যে এ হুমকি দেয় বলে উপজেলা আওয়ামী লীগ থেকে ইসিতে অভিযোগ করা হয়েছে।  

অভিযোগ সূত্রে জানা যায়, দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের গডফাদার মো. মাহবুবুর রহমান একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন বঞ্চিত হয়ে পোষ্য সন্ত্রাসীদের পেশী শক্তি ব্যবহার করে নির্বাচনী মাঠ দখলে নিতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

লালুয়া ও বালিয়াতলি ইউনিয়নের সাধারণ ভোটাররা ভিপি জিয়া ও আসলাম বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে। ১৪ ডিসেম্বর সন্ধ্যার পর জিয়া, আসলাম মদ খেয়ে মাতাল হয়ে শনিবাড়িয়া বাজারের ভোটারদের ডেকে নৌকার পক্ষে ভোট দিলে খুন-জখমসহ হাত পা ভেঙে ফেলার হুমকি দেয়।

এছাড়া সন্ত্রাসী ভিপি জিয়া তার ফেসবুক আইডি থেকে উস্কানিমূলক বক্তব্য প্রচারসহ নৌকা প্রার্থীকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

আরও পড়ুন-নির্বাচনে নিজেরা মারামারি করে খান খান হবে আওয়ামী লীগ

ভুক্তভোগী ভোটারদের অভিযোগ, ১৮ তারিখের পর নৌকা প্রার্থীর কোন নাম নিশানা থাকবে না বলে মাদকাসক্ত আসলাম, জিয়া আমাদের হুমকি দেয়। ভোটের দিন নৌকায় ভোট দিলে তারা হাত-পা ভেঙে দেয়ার হুমকি দিচ্ছে। এতে আমরা সাধারণ ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েছি।

১১৪, পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকার দায়িত্বরত সহকারী রিটার্নিং অফিসার ও কলাপাড়া ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন বলেন, 'আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ বিষয়ে নির্বাচনী বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

 

ইসময়/একে/এমআরএম