সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

এনামুল হক শামীম আবারও এমপি,মন্ত্রী হবেন সখিপুরে ব্যাপক উন্নত হবে: লেইলা আরিফ


রাব্বি ছৈয়াল - শরিয়তপুর প্রতিনিধি

eshomoy.com || 2023-12-25 12:12:45
এনামুল হক শামীম আবারও এমপি,মন্ত্রী হবেন সখিপুরে ব্যাপক উন্নত হবে: লেইলা আরিফ

সখিপুর থানা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি লেইলা আরিফ বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। শরীয়তপুর-২ আসনে বিগত ৫০ বছরের ইতিহাসে এতো উন্নয়ন এর আগে কখনো হয়নি। এনামুল হক শামীম এমপি উপমন্ত্রী বলেই এতো উন্নয়ন বাস্তবায়ন হয়েছে। তাই এবারও নৌকাকে বিজয়ী করতে আমরা সবাই এক হয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ। এনামুল হক শামীম আবারও এমপি হবেন মন্ত্রী হবেন এই সখিপুরে ব্যপক উন্নয়ন কাজ করে তিনি উন্নত করবেন।


 গত শনিবার  রাতে সখিপুর ০১ নং ওয়ার্ডে লেইলা আরিফের বাড়িতে উঠান বৈঠক সাবেক ছাত্রলীগের এই নেত্রী একথা বলেন। 


তিনি বলেন, পানি সম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম এনামুল হক শামীম এমপি দ্বিতীয়বারের মতো নৌকার প্রার্থী হওয়ায় নড়িয়া-সখিপুরে আনন্দের জোয়ার বইছে। নড়িয়া-সখিপুরের মানুষ ৭ জানুয়ারি তারিখের অপেক্ষায় মুখিয়ে আছে। পুরো নড়িয়া-সখিপুর জুড়ে উৎসবের আমেজ বইছে। এই জনপদের মানুষ জননেতা এনামুল হক শামীমকে ভোট দিয়ে আবারও এমপি হিসেবে নির্বাচিত করতে মুখিয়ে আছে। আজকের এ উঠান বৈঠক তারই বহিঃপ্রকাশ। তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে এবার পূর্ণমন্ত্রী হবে বলে আমরা বিশ্বাস করি। শামীম ভাইয়ের প্রচেষ্টায় জননেত্রী শেখ হাসিনার কারণেই এখর পাঁচ বছরে নড়িয়া-সখিপুরে ব্যাপক উন্নয়ন করেছে। তার কারণে নড়িয়ায় এখন আর পদ্মার ভাঙন নেই, বেড়িবাঁধ হয়েছে। নড়িয়া ও সখিপুর সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। নড়িয়া- শান্তির জনপদে রুপ নিয়েছে। তাকে আবারও নৌকার প্রার্থী করায় জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।


এসময় উপস্থিত ছিলেন সখিপুর থানা আওয়ামী লীগের সদস্য কামাল বেপারী, সখিপুর থানা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য রেদওয়ান বেপারী, সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সোমেল সরদার,সখিপুর থানা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি লেইলা আরিফ, সখিপুর থানা ছাত্রলীগের প্রচার সম্পাদক আরিফ সরদার প্রমুখ।