সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

জাপার- রা আগামীকাল শপথ নিবেন না বলে জানিয়েছে


eshomoy.com || 2024-01-09 03:08:30
জাপার- রা আগামীকাল  শপথ নিবেন না বলে জানিয়েছে

এবারের নির্বাচনের জাতীয় পার্টি (জাপা) থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল বুধবার শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। বরং আগামীকাল দলের সঙ্গে বৈঠক করে তাদের করণীয় নির্ধারণ করবেন বলে জানিয়েছে।

দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম আজ মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, দলের নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ নেবেন না। তারা আগামীকাল বৈঠক করে তাদের করণীয় নির্ধারণ করবেন। একই কথা জানিয়েছেন কুড়িগ্রাম-১ আসন থেকে নবনির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানও।

নির্বাচনে জয় পাওয়া জাপার রুহুল আমিন হাওলাদার জানান, আগামীকাল শপথ নেওয়ার বিষয়ে তিনি এখনো দলের উচ্চপর্যায়ের কাছ থেকে কোনো বার্তা পাননি।

দলের বহিষ্কৃত সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেও জয়ী হতে পারেননি। অন্যদিকে আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পাওয়ায় শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহর করে সরে দাড়ান দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। এ ছাড়া দলের আরেক সংসদ সদস্য রুস্তম আলী ফরাজি স্বতন্ত্রভাবে নির্বাচন করে হেরে গেছেন।

 বর্তমানে নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করছেন দলের চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।