রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনার মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ দুজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিনের আদালতে তাদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড পাওয়া অন্য আসামি হলেন মহানগর দক্ষিণ যুবদলের সদস্য মুনসুর আলম।
এদিন সকালে আদালতে নবী উল্লাহ নবী ও মুনসুর আলমকে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদাউস আহম্মেদ বিশ্বাস। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিন সকালে আদালতে নবী উল্লাহ নবী ও মুনসুর আলমকে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদাউস আহম্মেদ বিশ্বাস। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন না মঞ্জুর করে তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গতকাল মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া সুলতানার আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত এ বিষয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করেছেন। আর ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।