সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : রাজনীতি

নির্বাচন বাতিল ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে কুড়িগ্রামে কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ


আনোয়ার হোসেন, কুড়িগ্রাম :

eshomoy.com || 2024-01-16 12:50:00
নির্বাচন বাতিল ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে কুড়িগ্রামে কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন বাতিল ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনাইটেড ল'ইয়ার্স ফ্রন্ট (ULF) কুড়িগ্রাম জেলা ইউনিটের আইনজীবীরা।

আরও পড়ুনঃদেশে একদলীয় শাসন কায়েম করেছে আওয়ামীলীগ : গণ অধিকার পরিষদ 


রোববার দুপুরে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি ভবন থেকে একটি মিছিল শুরু হয়ে আদালত পাড়ার গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে জেলা জর্জ আদালত ভবনের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 


এসময় বক্তব্য দেন, কুড়িগ্রাম জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড: বজলুর রশিদ, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড: তরিকুল রহমান, জেলা গণ অধিকার পরিষদের সভাপতি অ্যাড: সাজ্জাদ হোসেন মন্ডল পলাশ ও অ্যাড: আবু সাইদ শিথিল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবীর সদস্যবৃন্দ।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকতে চায়- বি এন পি

 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কুড়িগ্রাম ইউনিটের সভাপতি ও কুড়িগ্রাম বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড: মুহা: ফখরুল ইসলাম। 


প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন বাতিল ও প্রধানমন্ত্রীর পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে পুনরায় নির্বাচন করার দাবি জানান তারা।