সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না গিয়ে রাজনৈতিকভাবে কী লাভ হয়েছে বিএনপির?


নিজস্ব প্রতিবেদন

eshomoy.com || 2024-01-30 11:55:15
বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না গিয়ে  রাজনৈতিকভাবে কী লাভ হয়েছে বিএনপির?

বিএনপি এবং তার ১৪ দলীয় রাজনৈতিক দল নির্বাচন বর্জনের মধ্যেই টানা চতুর্থবার নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।এবং দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে ৩০শে জানুয়ারি।

আরও পড়ুনঃজাতীয় পার্টি থেকে জিএম কাদের ও চুন্নুকে অব্যাহতি


গত এক বছরের বেশি সময় ধরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল বিএনপি ও  তাঁর শরিক দল সমুহ । শেষ পর্যন্ত বিএনপি এবং তার রাজনৈতিক মিত্ররা নির্বাচন বর্জন করে।

 


নির্বাচনের কয়েকদিন আগে থেকে দলটি কঠোর কর্মসূচি থেকে সরে এসে লিফলেট বিতরণের মতো কর্মসূচি দেয়। নির্বাচনের পর বিএনপি এবং সমমনা দলগুলো কালোপতাকা মিছিল কর্মসূচি পালন করছে ঢাকা এবং সারাদেশে।

 


ফলে এখন প্রশ্ন উঠেছে, নেতা কর্মী ও জনসাধান মাঝে নির্বাচন বর্জন করে কি কোনো রাজনৈতিক অর্জন হলো বিএনপির?যদিও দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, নির্বাচন বর্জন করে বিএনপি জয়লাভ করেছে।

আরও পড়ুনঃ ‘ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে নির্বাচন বর্জন করেছে বিএনপি’


তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, একটি নির্বাচন হয়ে যাওয়ার পরে বাংলাদেশে আন্দোলনের মাধ্যমে সরকার পতনের তেমন কোনো সুযোগ থাকে না। ফলে বিএনপি যে লক্ষ্যের কথা বলছে সেটি অর্জন করা দুরূহ।

 

 

রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বলছেন, ভোট বর্জন করে আন্দোলনের সিদ্ধান্তই সঠিক ছিল। তারা মনে করেন, সাতই জানুয়ারির নির্বাচনে কম ভোটারের উপস্থিতিই বিএনপির সবচেয়ে বড় সফলতা অর্জন।