সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

ইউক্রেনকে এগিয়ে দিয়ে পিছিয়ে পরে যুক্তরাষ্ট্র


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-05 19:48:45
 ইউক্রেনকে এগিয়ে দিয়ে পিছিয়ে পরে যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনকে সমর্থনের পাশাপাশি সব ধরনের সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে সেই যুদ্ধের প্রায় দুই বছর পর এসে মার্কিন প্রশাসনের মুখে এখন ভিন্ন সুর।

তারা বলছে, ইউক্রেনকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় অর্থ এবং সময় কোনোটাই নেই যুক্তরাষ্ট্রের।

আরও পড়ুন- যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় আবার ইসরায়েলি হামলা শুরু

এমন পরিস্থিতিতে মার্কিন কংগ্রেস যদি অতিরিক্ত তহবিল সরবরাহের জন্য বিল পাস না করে, তাহলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াই করা কঠিন হয়ে যাবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। খবর গার্ডিয়ানের। 
সম্প্রতি ইউক্রেনের জন্য অতিরিক্ত তহবিল সরবরাহের আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসে একটি চিঠি পাঠিয়েছে হোয়াইট হাউস। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার এরই মধ্যে ইউক্রেনকে প্রায় ১১১ বিলিয়ন ডলার সমপরিমাণ সামরিক সহায়তা দিয়েছে। 

মার্কিন প্রশাসনের বাজেট ও ব্যবস্থাপনা বিষয়ক বিভাগের পরিচালক শ্যালান্ডা ইয়ং বলেছেন,  

আমি স্পষ্ট করে বলতে চাই, কংগ্রেসের পদক্ষেপ ছাড়া চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনের জন্য আরও অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহ এবং মার্কিন সামরিক ভান্ডার থেকে সরঞ্জাম সরবরাহ করার জন্য আমাদের সামর্থ্য শেষ হয়ে যাবে।

আরও পড়ুন- গাজায় তিন ঘণ্টায় ৩২ ফিলিস্তিনি নিহত

গত অক্টোবরে ইউক্রেনকে সহায়তা দেয়ার জন্য কংগ্রেসের কাছে আরও ১০০ বিলিয়ন ডলার অতিরিক্ত তহবিল পাসের অনুরোধ জানিয়েছিল হোয়াইট হাউস। 
 
কিন্তু ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির মধ্যকার মতানৈক্য এবং স্পিকারের পদ নিয়ে অস্থিরতার কারণে বিষয়টি চাপা পড়ে যায়।


ইসময়/এসআই/এমআরএম