সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : অর্থনীতি

ফরিদপুরে পেঁয়াজ বীজ বিক্রিতে প্রতারণা করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা 


মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি

eshomoy.com || 2023-11-05 07:17:30
ফরিদপুরে পেঁয়াজ বীজ বিক্রিতে প্রতারণা করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা 

ফরিদপুরের মধুখালীর বাগাট বাজারে পেঁয়াজ বীজ বিক্রিতে ভোক্তাদের সাথে প্রতারণা করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক।এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার ও উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ূন কবির প্রমুখ। 

আরও পড়ুন-অংশগ্রহন মূলক নির্বাচন চায় বাংলাদেশ ন্যাপ - জেবেল গানি

উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান সাংবাদিক দের জানান, বাগাট বাজারে অবস্থিত মো. আবুল হোসেনের মালিকানাধীন সুজন বীজ ভান্ডার বেশ কিছুদিন ধরে পেঁয়াজ বীজ বিক্রি করে আসছে।

কিন্তু হাইব্রিড না হলেও বীজের কৌটার গায়ে হাইব্রিড লিখে ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল বলে আমাদের কাছে অভিযোগ ছিল। হাইব্রিড বীজ নির্দিষ্ট কমিটির মাধ্যমে প্রত্যায়িত হতে হয়। কিন্তু এ বীজগুলো প্রত্যায়িত না হলেও হাইব্রিড বলে চালিয়ে দেওয়া হচ্ছিল। 

আরও পড়ুন-বগুড়ায় সমবায় দিবসে পালন

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান, অভিযোগ পাওয়ার পর বাগাট বাজারে সুজন বীজ ভান্ডারে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ইসময়/একে/এমআরএম