সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : অর্থনীতি

বাজারে এখন ‘ইসি অর্গানিক ফর্টিফায়েড সানফ্লাওয়ার অয়েল’


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-04 20:30:15
বাজারে এখন ‘ইসি অর্গানিক ফর্টিফায়েড সানফ্লাওয়ার অয়েল’

সেরা মানের ও স্বাস্থ্যকর পণ্য সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে ২০২২ সালে ‘ওলিও ওরোলিও অলিভ অয়েল’ বাজারে আনার মাধ্যমে যাত্রা শুরু করে ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেড। তারই ধারাবাহিকতায় সম্প্রতি প্রতিষ্ঠানটি বাজারে এনেছে ইসি অর্গানিক ফর্টিফায়েড সানফ্লাওয়ার অয়েল।

গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে মোড়ক উন্মোচন করা হয়েছে ইস্ট কোস্ট গ্রুপের (ইসিজি) সহযোগী প্রতিষ্ঠান ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেডের (ইসিওপিএল) নতুন সংযোজন ইসি অর্গানিক ফর্টিফায়েড সানফ্লাওয়ার অয়েলের।

আরও পড়ুন- নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে

পণ্যটি সিএম (কেমিক্যাল মেজারমেন্ট) এবং পিসিআরের (প্রোডাক্ট সার্টিফিকেশন রিকোয়ারমেন্টস) জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন কর্তৃক (বিএসটিআই) স্বীকৃত। এ ছাড়া এই তেল বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিল কর্তৃক (বিসিএসআইআর) সঠিক গুণমানে পরীক্ষিত।

একই সঙ্গে ইসি অর্গানিক ফর্টিফায়েড সানফ্লাওয়ার অয়েল এফএসএমএস (ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম), জিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস) এবং জিএইচপির (গুড হাইজিন প্র্যাকটিস) সব মানদণ্ডে সফলভাবে উন্নীত।

ঢাকার আশুলিয়ায় ইসি অর্গানিক প্রোডাক্টস গড়ে তুলেছে তাদের নিজস্ব কারখানা। এখানে ইউরোপীয় প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের পণ্য সরবরাহের জন্য রয়েছে সব আধুনিক ব্যবস্থা। উৎপাদনের নিমিত্তে প্রতিটি স্তরে নিশ্চিত করা হয়েছে কঠোর মান নিয়ন্ত্রণব্যবস্থা।

আরও পড়ুন- প্রবাসী আয় বাড়াতে নগদের নন–ক্যাশ প্রণোদনা প্রণোদনার

গুণমান অটুট রাখার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্বারোপ করে ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভির এ চৌধুরী বলেন, ‘আমরা সবার জন্য সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

এই চিন্তাধারায় আমরা ইতিপূর্বে ওলিও ওরোলিও অলিভ অয়েল বাজারে এনেছিলাম। আর এখন সবার জন্য নিয়ে এসেছি অনন্য এক সংযোজন, সেরা মানের বীজ থেকে তৈরি, স্বাস্থ্যসম্মত ও কোলেস্টেরলমুক্ত ইসি অর্গানিক ফর্টিফায়য়েড সানফ্লাওয়ার অয়েল।’

আরও পড়ুন- যুক্তরাষ্ট্রের নতুন শ্রম নীতি বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতির জন্য কতটা শঙ্কার?

ইসি অর্গানিক ফর্টিফায়েড সানফ্লাওয়ার অয়েল সূর্যমুখীর সেরা বীজ থেকে আহরণ করা হয় এবং এটি ভিটামিন এ, ই ও ফাইটোস্টেরলসমৃদ্ধ। সারা দেশের শীর্ষস্থানীয় সুপারমার্কেট এবং বাজারে তেলটি বাজারে ৫ লিটার, ৩ লিটার ও ১ লিটার বোতলের পাশাপাশি ৫ লিটার টিনের ক্যানেও পাওয়া যাচ্ছে।-বিজ্ঞপ্তি

 

ইসময়/এনআই/এমআরএম