পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশের বাজারে অভিযান চালিয়ে ৮০ প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
আরও পড়ুন - বাংলাদেশকে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
রোববার (১০ ডিসেম্বর) ঢাকা মহানগরসহ সারাদেশে পরিচালিত বাজার অভিযানের মাধ্যমে ৮০টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা-অধিকার।

রোববার (১০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোক্তা অধিকার।এতে বলা হয়, রোববার ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজারে অভিযান পরিচালনা করা হয়। এদিন ঢাকা মহানগরীতে অধিদফতরের ৪টি দল বাজারে অভিযান পরিচালনা করেছে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের মোট ৪০টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুন -বাজেট কমছে ৫১ হাজার কোটি টাকা
সারাদেশে ৪৩টি দলের অভিযানের মাধ্যমে ৮০টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।ভোক্তা-অধিকার রক্ষায় অধিদফরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এর আগে শনিবার (৯ ডিসেম্বর) সারাদেশের বাজারে অভিযান চালিয়ে ১৩৩ প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেছিল জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
ইসময়/ইস/এমআরএম