সব সময় সব খানে


বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

নিউগিনির আবাসন প্রকল্পে ফের হামলার অভিযোগ উঠেছে


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-11-07
নিউগিনির আবাসন প্রকল্পে ফের হামলার অভিযোগ উঠেছে

নিউগিনি আবাসন প্রকল্পে ফের হামলা, আটক কয়েকজন

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বর এলাকার নিউগিনি আবাসন প্রকল্পে আবারও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে হামলার বিষয়ে জানানো হলে পুলিশ দ্রুত সেখানে পৌঁছায়।

প্রকল্পের মালিক নাজিম উদ্দিন ভূঁইয়ার অভিযোগ, একদল দুর্বৃত্ত প্রকল্পে অনধিকার প্রবেশ করে হামলা চালিয়েছে। এ সময় নিরাপত্তাকর্মী ও অন্যদের মারধর, টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে হামলার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতেও একই আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়।