সব সময় সব খানে


বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, নভেম্বর ১১, ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : লালমনিরহাট

হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২


মোঃ নজরুল ইসলাম

eshomoy.com || 2026-11-04
হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

লালমনিরহাটের হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনি চর এলাকায় এ ঘটনা ঘটে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, ধুবনি চরের একটি ফসলি জমি নিয়ে সাইফুল ইসলাম ও শহিদুল ইসলামের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার শহিদুল ইসলামের লোকজন বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আহতদের মধ্যে রয়েছেন মো. বাবু (৫২), পিতা মৃত আসাদুল্লাহ ডেঙ্গু; মো. লেবু (৪২); মো. মনিরুজ্জামান (২২), পিতা মো. বাবু; নুর আলম (৩৫), পিতা মৃত সলিম মাস্টার; মো. ইউসুফ (৫৫) এবং মো. শহিদুল (৩৪), পিতা জলিল মাতব্বর। তাঁদের বাড়ি ধুবনি ও দিগল ডাঙ্গা এলাকায় বলে জানা গেছে।

‎এদিকে, একই ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেলেও তাঁদের পরিচয় জানা যায়নি।
‎ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।