সব সময় সব খানে


বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩ থেকে ৫ টাকা বাড়ল চালের দাম


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-11-08
দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩ থেকে ৫ টাকা বাড়ল চালের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে চালের দাম। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় এই খাদ্যপণ্য কিনতে গিয়ে বাড়তি খরচের মুখে পড়ছেন সাধারণ ক্রেতারা।

বাজারে বর্তমানে সরু চালের দাম তুলনামূলক বেশি। রাজধানীর বিভিন্ন বাজারে মিনিকেট চালের দাম প্রতি কেজি ৮০ থেকে ৮৫ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যাচ্ছে। অন্যদিকে, আটাশ চাল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা এবং মোটা চাল ৫২ থেকে ৫৫ টাকা কেজি দরে।

ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, মিল পর্যায়ে চালের দাম বাড়ার পাশাপাশি জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারে। ফলে পাইকারি বাজারের সঙ্গে তাল মিলিয়ে খুচরা পর্যায়েও বেড়েছে চালের দাম।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যেও চালের বাজারে মূল্যবৃদ্ধির চিত্র উঠে এসেছে। সংস্থাটির হিসাবে, এক মাসে চালের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।

চালের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ভোক্তারা। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের দাবি জানিয়েছেন ক্রেতারা