সব সময় সব খানে


বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, নভেম্বর ১১, ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

ডিসেম্বরে দেশে ফেরার সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত: মন্তব্য


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-11-08
ডিসেম্বরে দেশে ফেরার সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত: মন্তব্য

ডিসেম্বরে দেশে এলে ‘ফাঁসির মঞ্চ প্রস্তুত’, মন্তব্য নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আগামী ডিসেম্বরে ‘আপা’ নামে উল্লেখ করা কোনো ব্যক্তির দেশে ফেরার সুযোগ নেই। দেশে ফিরলে তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত নবীনবরণ ও ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

বক্তব্যে ডিসেম্বর মাসে কারও দেশে ফেরার সম্ভাবনার প্রসঙ্গ তুলে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে প্রশ্ন করেন, আগামী ডিসেম্বরে কেউ দেশে আসতে চাইছেন—এ বিষয়ে তাঁরা জানেন কি না এবং তাঁরা প্রস্তুত আছেন কি না। এ সময় তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় যেভাবে ছাত্র-জনতা রাজপথে প্রস্তুত ছিল, এবার প্রতিরোধ আরও বেশি হবে কি না, সেটিও ভাবতে হবে।