‘তরুণ সমাজের অঙ্গীকার, মাদকমুক্ত দেশ গড়া’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে নতুন ভাঙ্গাবাড়ী মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সিজন-২-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাত ১১টায় নতুন ভাঙ্গাবাড়ী ঈদগাহ মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, দৈনিক যমুনার কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার।
ফাইনাল খেলায় এমবি অরিয়াস ও এমবি স্ট্রাইকার দল অংশ নেয়। খেলায় এমবি স্ট্রাইকার দল ২-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলকে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানার্সআপ দলকে ১৯ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহেদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম খান মাহফুজ, নতুন ভাঙ্গাবাড়ী হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক হাফেজ শামসুল ইসলাম খান, সাবেক কাউন্সিলর শাহাদত ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শরিফুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজনু শেখ, প্রবীণ মুরুব্বি গোলজার হোসেন ভুট্টো, আকতার হোসেন শেখ ও মজনু খান।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসান খান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রিপন হাসান খান, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর শুভ, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আজম খান, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন খান, ৬ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুল বাসেত খান ও সাধারণ সম্পাদক মামুন সেখ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আবুল কালাম সেখ এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নতুন ভাঙ্গাবাড়ী মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আয়োজক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ব্যক্ত করা হয়।