সব সময় সব খানে


বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, নভেম্বর ১১, ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল


ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি

eshomoy.com || 2026-11-02 01:15
জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল
পুলিশি টহল

৩ নভেম্বর জেল হত্যা দিবসকে কেন্দ্র করে সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। গত সাত দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে কোনো ধরনের সভা-সমাবেশ বা মিছিলের মাধ্যমে কেউ যেন পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সেদিকে সতর্ক রয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া বাজার এলাকায় জেলা পুলিশের বিশেষ তল্লাশি ও টহল কার্যক্রম দেখা যায়। এ সময় সন্দেহভাজন যানবাহন ও বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।

পুলিশের পাশাপাশি স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও রাতভর এলাকায় পাহারা দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে নজরদারি করেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেলের কর্মকর্তা মো. নাজরান রউফ বলেন, ৩ নভেম্বর জেল হত্যা দিবস। এই দিনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু, বিপিএম (বার)-এর নির্দেশনায় বিশেষ টহল ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

বিশেষ এই টহল ও তল্লাশি অভিযানে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাদের বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।