দেয়ালে দেয়ালে এখন তারুণ্যের জয়গান, বৈষম্য বিরোধী দেশ গড়ার স্লোগান। সারাদেশের ন্যায় রং তুলিতে নিজেদের টাকায় এ কাজ করে যাচ্ছেন সিলেটের লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীগন স্বেচ্ছায়। রং তুলিকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন শিক্ষার্থীগণ। তাদের আঁকা গ্রাফিতি প্রেজেন্ট করছে তারুণ্যের হাতে স্বাধীনতা তারুণ্যের হাতেই মুক্তি। যা শুধু দেশ নয় প্রশংসিত হচ্ছে বিশ্ব দরবারে।
আজ শুক্রবার সিলেটের রিকাবীবাজার পয়েন্ট থেকে লালাবাজার পর্যন্ত এই কার্যক্রম শুরু হয়। এতে অংশ গ্রহণ করেন প্রায় ১০০শতের উপর শিক্ষার্থী। এছাড়া বিভিন্ন জায়গায় তারা পরিষ্কার কার্যক্রম চালান ।
গণঅভ্যুত্থানের বিজয়ের পর ব্যতিক্রমী নানা আয়োজনে দেশ গড়ার কাজে নেমেছেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশের রাস্তা এখন তাদের দখলে।ট্রাফিকিং, রাস্তা পরিষ্কার, দেয়াল চিত্র অংকনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ। যার মাধ্যমে। দেশের চেহারায় পাল্টে গেছে।
১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও আমরা স্বাধীনভাবে বাঁচতে পারেনি। যুগের পর যুগ আমরা ছিলাম পরাধীন। তবে আমাদের এই পরাধীনতা থেকে স্বাধীনতা এনে দিয়েছে বাংলার শিক্ষার্থীবৃন্দ। হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। হারিয়েছি আবু সাঈদ, মুগ্ধ, রুদ্র সেনসহ আরো নাম না জানা অনেককেই। এখনো কানে বাজে মুগ্ধের সেই কথা "পানি লাগবে পানি"। বাংলা শিক্ষার্থীদের আন্দোলনের তুপে স্বৈরাচারমুক্ত হয় বাংলাদেশ। এখন এই শিক্ষার্থীরা এই দেশ গড়ার কারিগর।